× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রানীর কফিনের কাছে যাওয়া সেই তরুণের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৩ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৯ পিএম

সর্ব সাধারণের শ্রদ্ধ নিবেদন নিশ্চিত করতে আরেকটি লাইন চালু করা হয়েছে

সর্ব সাধারণের শ্রদ্ধ নিবেদন নিশ্চিত করতে আরেকটি লাইন চালু করা হয়েছে

যুক্তরাজ্যের সদ্যপ্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নির্ধারিত লাইন ভেঙে মরদেহবাহী কফিনের খুব কাছে চলে যাওয়ায় আটক এক তরুণের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) আটক হওয়া ওই তরুণের বিরুদ্ধে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছে কর্তৃপক্ষ।  

বিবিসি জানিয়েছে, আটক তরুণের নাম মুহাম্মদ খান। তিনি পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার বাসিন্দা। রানীর প্রতি শ্রদ্ধা নিবেদনের লাইন ভেঙে সামনে চলে যাওয়ার দায়ে আটক হওয়া দ্বিতীয় ব্যক্তি তিনি। গত শুক্রবার তাকে আটক করা হয়।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বলছে, মুহাম্মদ খানের বিরুদ্ধে পাবলিক অর্ডার অ্যাক্টের আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার মুহাম্মদ খানকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ওয়েস্টমিনস্টার হলে রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহবাহী কফিন রাখা আছে। সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। শুক্রবার যুক্তরাজ্যের সময় রাত ১০টার দিকে মুহাম্মদ খান লাইন ভেঙে রানীর কফিনের কাছে চলে যান।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে বলা হয়, টাওয়ার হ্যামলেটসের বার্লিকর্ন ওয়ের বাসিন্দা মুহাম্মদ খানের বিরুদ্ধে গতকাল শনিবার অভিযোগ গঠন করা হয়েছে। পাবলিক অর্ডার অ্যাক্ট ৪এ-এর আওতায় তার বিরুদ্ধে আতঙ্ক তৈরি, হয়রানি ও উৎপীড়নমূলক আচরণের অভিযোগ করা হয়েছে। 

এর আগে গত বুধবার শ্রদ্ধা নিবেদনের লাইনে দাঁড়িয়ে অপেক্ষার সময় অন্য শোকাহত মানুষকে পেছন থেকে ধাক্কা দিয়ে হয়রানির অভিযোগে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। এডিও এডেশিনে নামের ওই ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করা হয়েছে। আগামী ১৪ অক্টোবর এডেশিনেকে সাউথওয়ার্ক ক্রাউন আদালতে হাজির করা হবে।

আগামীকাল (১৯ সেপ্টেম্বর) রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

প্রবা/জিজি/এইচকে/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা