× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ইমরান খানের গ্রেপ্তারে সেনাবাহিনীর ভূমিকা নেই’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মে ২০২৩ ১৮:৩৮ পিএম

আপডেট : ১০ মে ২০২৩ ১৮:৫০ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খানের গ্রেপ্তারে সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই বলে বুধবার (১০ মে) দাবি করেছে শাহবাজ শরিফের সরকার। 

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরোই (এনএবি) ‘আইন মোতাবেক’ গ্রেপ্তার করেছে ইমরানকে।

আল-কাদির ট্রাস্টের জমি হস্তগত করার অভিযোগে সম্প্রতি ইমরানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলার জামিন নিতেই মঙ্গলবার সকালে ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন তিনি। আদালত চত্বরে ঢোকার আগেই তাকে গ্রেপ্তার করে আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্স। 

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরে ইমরানকে পুলিশের হাতে তুলে দেয় রেঞ্জার্স। 

এই মামলায় ইমরান ছাড়াও তার সাবেক স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে বিপুল অঙ্কের টাকা লেনদেন করার বিষয়টি ধামাচাপা দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

এদিকে ইমরানকে ‘অন্যায়ভাবে’ গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার পাকিস্তানে ১২ ঘণ্টার ধর্মঘট ডেকেছে পিটিআই। 

অন্যদিকে সমর্থকদের শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মুহাম্মদ কোরেশি। পাশাপাশি তার অভিযোগ, ইমরানকে আইনি পরামর্শ দেওয়ার সুযোগটুকুও দিচ্ছে না প্রশাসন। তাকে আইনজীবীদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

ধর্মঘটের পরিপ্রেক্ষিতে পাঞ্জাব প্রদেশে সমস্ত স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষাও। 

দেশের বিভিন্ন প্রান্তে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে পিটিআই সমর্থকদের। টায়ার পুড়িয়েও বিক্ষোভ দেখানো চলছে। 

পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার ঘটনাও জারি রয়েছে। বড় শহরগুলোতে বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট।

সূত্র : নিউজ১৮

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা