প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মে ২০২৩ ১১:১৪ এএম
আপডেট : ১০ মে ২০২৩ ১৩:৪২ পিএম
এএফপির ভিডিও সাংবাদিক আরমান সল্ডিন। ছবি : সংগৃহীত
ইউক্রেনের বাখমুত শহরে ফরাসি বার্তা সংস্থা এএফপির ভিডিও সাংবাদিক আরমান সল্ডিন নিহত হয়েছেন। চাসিভ ইয়ারের কাছে মঙ্গলবার এক রকেট হামলায় তিনি নিহত হন। সল্ডিনের এএফপির সহকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
বাখমুত কয়েক মাস ধরে মূল রণক্ষেত্র। এর শহরতলি চাসিভ ইয়ারের কাছে মঙ্গলবার (৯ মে) বিকাল সাড়ে ৪টার দিকে এক রকেট হামলায় নিহত হন সল্ডিন।
জানা গেছে, রকেট হামলার সময় এএফপির একদল সাংবাদিক ইউক্রেন সেনাদের সঙ্গে ছিলেন। একপর্যায়ে রকেট হামলা শুরু করে রাশিয়া। হামলা থেকে বাঁচতে মাটিতে শুয়ে পড়েন ৩২ বছর বয়সি সল্ডিন। কিন্তু বাঁচতে পারেননি। রকেট হামলায় তিনি মারা যান।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এক বিবৃতিতে সল্ডিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
সূত্র : সিএনএন