× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রানীর শেষকৃত্যে অংশ নিতে লন্ডনে বাইডেন

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১১:৩৪ এএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১২:১০ পিএম

লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আগামীকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে রানীর রাষ্ট্রীয় শেষকৃত্য। বিগত কয়েক দশকে একসঙ্গে দেখা যায়নি এমন প্রায় ৫০০ রাষ্ট্রপ্রধান ও বিদেশি বিশিষ্ট ব্যক্তিত্ব এতে অংশ নেবেন। যার মধ্যে জো বাইডেনও একজন।

স্থানীয় সময় শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার কিছু আগে বাইডেনকে বহনকারী উড়োজাহাজটি লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করে। সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আছেন ফার্স্ট লেডি জিল বাইডেন।

রবিবার (১৮ সেপ্টেম্বর) রানী এলিজাবেথের কফিনে বাইডেন শ্রদ্ধা জানাবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া তিনি আজ ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা যুক্তরাজ্যে যাচ্ছেন। ইতোমধ্যে কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা দেশটিতে পৌঁছেছেন।

ইউরোপের রাজপরিবারের সদস্যরাও এতে উপস্থিত থাকবেন।

তবে এর মধ্যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মতো আমন্ত্রিত অতিথিদের কয়েকজনকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

অন্যদিকে রাশিয়া, বেলারুশ, মিয়ানমার, সিরিয়া, ভেনিজুয়েলা ও আফগানিস্তানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া ইরান, উত্তর কোরিয়া এবং নিকারাগুয়াকে তাদের রাষ্ট্রপ্রধানদের পরিবর্তে রাষ্ট্রদূত পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রবা/এনএস/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা