× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সহজ চিকিৎসায় বাঁচতে পারে লাখো শিশুর প্রাণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মে ২০২৩ ২১:২৭ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ২১:৫০ পিএম

সহজ চিকিৎসায় বাঁচতে পারে লাখো শিশুর প্রাণ

গর্ভবতী নারীদের অ্যাসপিরিন দেওয়ার মতো সহজ ও সস্তা চিকিৎসা দেওয়ার মাধ্যমে প্রতিবছর উন্নয়নশীল দেশগুলোতে লাখো শিশুকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হবে বলে উঠে এসেছে এক গবেষণায়। মঙ্গলবার (৯ মে) প্রকাশিত ওই গবেষণায় জানানো হয়েছে, লাখো মৃত শিশুর জন্ম এবং সদ্যভূমিষ্ঠ শিশুর মৃত্যু ঠেকানো সম্ভব হবে এভাবে।

গবেষণাটির নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক গবেষকদের একটি দল। তারা জানান, বিশ্বের আনুমানিক এক চতুর্থাংশ শিশু হয় সময়ের আগে জন্ম নেয়, আর না হয় তাদের ওজন কম থাকে। এই খাতে কোনো অগ্রগতি নেই বলেও উল্লেখ করেন তারা। 

দলটি গর্ভাবস্থা ও শিশু জন্মের সময় নারী ও শিশুর প্রতি যত্ন বৃদ্ধিতে বিশ্বের ৮১টি নিম্ন ও স্বল্প আয়ের দেশের সরকার ও সংস্থাকে আহ্বান জানিয়েছে। ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত একাধিক গবেষণার তথ্যানুসারে, আটটি প্রমাণিত এবং সহজে প্রয়োগযোগ্য পদক্ষেপ রয়েছে, যা দিয়ে ওই দেশগুলোতে ৫ লাখ ৬৫ হাজার মৃতসন্তান প্রসব প্রতিহত করা সম্ভব। 

এসব পদক্ষেপের মধ্যে রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট, প্রোটিন এবং অন্যান্য শক্তিবর্ধক সাপ্লিমেন্ট দেওয়া, স্বল্পমাত্রায় অ্যাসপিরিন দেওয়া, ধূমপানের নেতিবাচক দিক সম্পর্কে অবহিত করা, ম্যালেরিয়া, সিফিলিসের চিকিৎসা এবং প্রসাবে বিদ্যমান রোগজীবাণুর চিকিৎসা ইত্যাদি। 

গবেষণায় বলা হচ্ছে, গর্ভবতী নারীদের জন্য স্টেরয়েড নিয়ে এলে এবং ডাক্তাররা তাৎক্ষণিকভাবে নাভি না বাঁধলে ৪ লাখ ৭৫ হাজারেরও বেশি সদ্যভূমিষ্ঠ শিশুর মৃত্যু ঠেকানো সম্ভব। গবেষকরা জানান, এ পরিবর্তনগুলো সামনে নিয়ে আসতে আনুমানিক ১১০ কোটি ডলার খরচ হবে। 

গবেষণাটির প্রধান গবেষক এবং ফিনল্যান্ডের ট্যাম্পেরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পের আশর্ন বলেন, ’অন্যান্য স্বাস্থ্য কর্মসূচিতে যে খরচ হয়, এটি তার সামান্য অংশ মাত্র।’

সূত্র : এএফপি  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা