× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিৎজার পেল এপি, নিউইয়র্ক টাইমস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১০:২৩ এএম

আপডেট : ০৯ মে ২০২৩ ১২:৪৮ পিএম

এপিকে ইউক্রেনের যেসব ছবির জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে এটি সেগুলোর একটি। ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠ বোরোদিয়াঙ্কা থেকে তোলা। ছবি: সংগৃহীত

এপিকে ইউক্রেনের যেসব ছবির জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে এটি সেগুলোর একটি। ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠ বোরোদিয়াঙ্কা থেকে তোলা। ছবি: সংগৃহীত

চলতি বছরের পুলিৎজার পুরস্কার ঘোষণা করা হয়েছে সোমবার, ৮ মে। এবারের পুরস্কারজয়ীদের তালিকায় রয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি), দ্য নিউইয়র্ক টাইমস, লেখক বার্বারা কিংস্লোভার এবং হার্নান দিয়াজেসব আরও বেশ কিছু ব্যক্তি।

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে খবর পরিবেশন ও ছবি প্রকামের জন্য পাবলিক সার্ভিস এবং ব্রেকিং নিউজ ফটোগ্রাফি ক্যাটাগরিতে দু’টি পুরস্কার পেয়েছে এপি। ইউক্রেনের মারিউপোল শহরের ওপর প্রতিবেদন করে বিশ্বের নজর কেড়েছিল এপি। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে গত বছর ইউক্রেনের ওই বন্দর নগরটি দখল করে রাশিয়া।

অপরদিকে নিউইয়র্ক টাইমস ইউক্রেনের বুচা শহরে রুশ বাহিনীর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের ওপর প্রতিবেদন করে আন্তর্জাতিক রিপোর্টিং অ্যাওয়ার্ড জিতেছে।

ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ক্যারোলিন কিচেনার ‘অবিচলিত প্রতিবেদন’-এর কারণে পুলিৎজার জিতেছেন। যুক্তরাষ্ট্রে নতুন করে গর্ভপাত নিষিদ্ধ করার পর নারীরা যেসব ঝামেলার মধ্যে পড়েন তা বিষয় নিয়ে সারগর্ভ প্রতিবেদন লিখেছেন তিনি। 

সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস, একজন সরকারি কর্মকর্তার বর্ণবাদবিরোধী গোপন কথাবার্তা ফাঁস করে পুরস্কার জিতেছে। এছাড়া লস অ্যাঞ্জেলস টাইমসের ক্রিস্টিনা হাউজ এক গর্ভবতী নারীর রাস্তায় বসবাস করার ওপর ছবি তুলে ফটোগ্রাফি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন।

সাহিত্যের মধ্যে আত্মজীবনীমূলক বই ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ব্রেভারলি গেগের ‘জি-ম্যান।’ সাধারণ নন-ফিকশন ক্যাটাগরিতে ‘জর্জ ফ্লয়েড :  ওয়ান ম্যানস লাইফ অ্যান্ড স্ট্রাগল ফর রেসিক্যাল জাস্টিস’ বইয়ের জন্য পুরস্কার জিতেছেন রবার্ট স্যামুলেয়স ও তোলিউস ওলোরোনিপা।

সানাজ তোসির ‘ইংলিশ’ নাটক ক্যাটাগরিতে এবং কোয়ি ফ্রিডমের ‘ডমিনিউন : এ সাগা অব হোয়াইট রেসিসটেন্ট টু ফেডারেল পাওয়ার’ ইতিহাস ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।

ফিকশন ক্যাটাগরিতে ‘ডেমন কপারহেড’-এর জন্য বার্বারা কিংস্লোভার এবং ‘ট্রাস্টের’ জন্য পুরস্কার জিতেছেন হার্নান দিয়াজ।

যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত। ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে। 

সূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা