প্রবা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩৯ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:১৯ পিএম
রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর
চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান আগামী সোমবার রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে। কূটনৈতিক বিবাদের কারণে চীনের কর্মকর্তাদের প্রয়াত রানীর কফিনের কাছে যেতে বাধা দেওয়ার পরই এ ঘোষণা এলো।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক বিবৃতিতে বলেন, যুক্তরাজ্য সরকারের আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ প্রতিনিধি ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান ১৯ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিতব্য রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন।
ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ১৯ সেপ্টেম্বর রানীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এতে দুই হাজারেরও বেশি অতিথি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
সংসদীয় সূত্র জানায়, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের স্পিকার লিন্ডসে হলি রানীর প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে চীনা প্রতিনিধি দলের উপস্থিতির অনুরোধ প্রত্যাখ্যান করার পর ওয়াংয়ের রানীর শেষকৃত্যে যোগদানের ঘোষণা আসে।
এ ঘটনায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, যুক্তরাজ্যের কূটনৈতিক সৌজন্য ও সদয় আতিথেয়তা দুটোই বজায় রাখা উচিত।
প্রবা/এনএস/ এসআর