× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রানীর শেষকৃত্যে যোগ দিচ্ছেন চীনের ভাইস প্রেসিডেন্ট

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩৯ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:১৯ পিএম

রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর

রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর

চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান আগামী সোমবার রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে। কূটনৈতিক বিবাদের কারণে চীনের কর্মকর্তাদের প্রয়াত রানীর কফিনের কাছে যেতে বাধা দেওয়ার পরই এ ঘোষণা এলো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক বিবৃতিতে বলেন, যুক্তরাজ্য সরকারের আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ প্রতিনিধি ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান ১৯ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিতব্য রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন।

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ১৯ সেপ্টেম্বর রানীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এতে দুই হাজারেরও বেশি অতিথি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

সংসদীয় সূত্র জানায়, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের স্পিকার লিন্ডসে হলি রানীর প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে চীনা প্রতিনিধি দলের উপস্থিতির অনুরোধ প্রত্যাখ্যান করার পর ওয়াংয়ের রানীর  শেষকৃত্যে যোগদানের ঘোষণা আসে।

এ ঘটনায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, যুক্তরাজ্যের কূটনৈতিক সৌজন্য ও সদয় আতিথেয়তা দুটোই বজায় রাখা উচিত।

প্রবা/এনএস/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা