× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রানীর কফিনের কাছে যাওয়ায় একজনকে গ্রেপ্তার

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩৪ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৭:২৯ পিএম

রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন।

রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন।

ব্রিটেনের ওয়েস্টমিনস্টার হলে শোকার্তদের সারি থেকে রানী দ্বিতীয় এলিজাবেথের কফিনের খুব কাছে চলে যাওয়ায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পাবলিক অর্ডার আইনে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শুক্রবার রাতে পার্লামেন্টে এ ঘটনা ঘটে।  

এ ঘটনার সময় ওয়েস্টমিনস্টার হল থেকে রানীর শেষকৃত্যের লাইভ ভিডিও ফিড সংক্ষিপ্ত সময়ের জন্য বন্ধ রাখা হয়।

স্কটল্যান্ড ইয়ার্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে মেটের পার্লামেন্টারি অ্যান্ড ডিপ্লোম্যাটিক প্রোটেকশন কমান্ডের কর্মকর্তারা ওয়েস্টমিনস্টার হলে একটি গোলযোগের পরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

পার্লামেন্টের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা ওয়েস্টমিনস্টার হলের একটি ঘটনা সম্পর্কে অবগত আছি, যেখানে জনসাধারণের সারি থেকে একজন বেরিয়ে কফিনের কাছে চলে গিয়েছিলেন। এই ঘটনায় সবাইকে হল থেকে বের করে দিয়ে পরে পুনরায় সারিবদ্ধ করে ভেতরে ঢোকানো হয়েছে।’

এর আগে শনিবার সন্ধ্যায় রাজা তৃতীয় চার্লস তার বোন প্রিন্সেস অ্যান, ভাই প্রিন্স এন্ড্রু এবং প্রিন্স এডওয়ার্ড হলের ব্যবস্থাপনার বিষয়টি খতিয়ে দেখেছিলেন।

প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ তার শেষকৃত্যের দিন সোমবার পর্যন্ত ওয়েস্টমিনস্টার হলেই কফিনে শুয়ে থাকবেন।

প্রবা/জিজি/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা