× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিয়াকে ফেরাতে সম্মত আরব লিগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৩ ১৮:৫৫ পিএম

আপডেট : ০৮ মে ২০২৩ ১৪:১৭ পিএম

আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। ৭ মে কায়রোয় আরব লীগের প্রধান কার্যালয়ে। ছবি : সংগৃহীত

আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। ৭ মে কায়রোয় আরব লীগের প্রধান কার্যালয়ে। ছবি : সংগৃহীত

সিরিয়াকে ফেরাতে একমত হয়েছে আরব লিগের সদস্যরা। রবিবার মিসরের রাজধানী কায়রোতে অবস্থিত প্রধান কার্যালয়ে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা এ সিদ্ধান্ত নেন। ইরাকি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সিরিয়াকে ফেরাতে কায়রোর প্রধান কার্যালয়ে রবিবার (৭ মে) ভোটাভুটিতে বসেন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। এতে সবাই সিরিয়ার সদস্যপদ নবায়নের পক্ষে ভোট দেন। ফলে সিরিয়ার আরব লিগে ফিরতে আর কোনো আইনি বাধা রইল না। 

২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর সিরিয়ার সদস্যপদ বাতিল করে আরব লিগ। কারণ অধিকাংশ আরব দেশের অভিযোগ ছিল, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নিজ নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছেন।

২০১১ সালের পরবর্তী কয়েক বছরে গৃহযুদ্ধের সময়ে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ আধিকাংশ প্রতিবেশী দেশ বাশারবিরোধী বিদ্রোহীদের সমর্থন ও সহায়তা দেয়। কিন্তু রাশিয়া ও ইরানের সহায়তায় ২০১৭ সালের পর থেকে বিদ্রোহীদের হাতে চলে যাওয়া অঞ্চলগুলো উদ্ধার করতে শুরু করে সিরিয়ার সেনাবাহিনী। এ অবস্থায় ২০২০ সাল থেকে প্রতিবেশী দেশগুলো সিরিয়া নিয়ে অবস্থান বদলাতে শুরু করে। 

এদিকে চলতি মাসের ১৯ তারিখ সৌদিয়ায় আরব লিগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে সিরিয়া যোগ দিচ্ছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা