× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রয়োজনীয় গোলা-বারুদের আশ্বাস পেল ওয়াগনার গ্রুপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৩ ১৭:৫৮ পিএম

আপডেট : ০৭ মে ২০২৩ ১৮:৩৩ পিএম

ওয়াগনার গ্রুপের দুই যোদ্ধা। ছবি: সংগৃহীত

ওয়াগনার গ্রুপের দুই যোদ্ধা। ছবি: সংগৃহীত

ইউক্রেনের বাখমুত যুদ্ধে লড়াইরত রাশিয়ার বেসরকারি সামরিক কোম্পানি ওয়াগনার গ্রুপ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় গোলা-বারুদ পাওয়ার আশ্বাস পেয়েছে। ফলে দুই দিন আগে রণক্ষেত্রে থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও তা প্রত্যাহার করেছে বাহিনীটি। ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এ তথ্য জানিয়েছেন।

রবিবার (৭ মে) এক বিবৃতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় ওয়াগনার গ্রুপপ্রধান বলেন, প্রতিরক্ষা বিভাগ আমাদের নতুন একটা নির্দেশনা দিয়েছে। এতে আমাদের প্রয়োজনীয় অস্ত্র ও গোলা-বারুদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ফলে বাখমুতে আমাদের নিয়মিত কর্মকাণ্ড চালাতে আর কোনো সমস্যা নেই।

কিন্তু গত শুক্রবার (৫ মে) ওয়াগনারপ্রধান গোলা-বারুদের অভাবে বাখমুত ত্যাগের ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা অনুযায়ী, ১০ মে রুশ সেনাবাহিনীর কাছে বাখমুতের দায়িত্ব হস্তান্তরের কথা ছিল। তবে, শনিবার রুশ সেনাবাহিনী নয় বরং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইরত রমজান কাদিরভের চেচেন বাহিনীকে দায়িত্ব গ্রহণের জন্য আহ্বান জানিয়েছিলেন ওয়াগনারপ্রধান। 

আরটি জানায়, শুক্রবারের ঘোষণায় ওয়াগনারপ্রধান বলেছিলেন, প্রয়োজনের ৭০ শতাংশ গোলা-বারুদ ঘাটতি রয়েছে তাদের। এ জন্য আমাদের বিপুল পরিমাণ যোদ্ধা হতাহত হচ্ছে। অথচ চাহিদা অনুযায়ী, গোলা-বারুদ পেলে তা হতো না। 

ইউক্রেনের দনবাস অঞ্চলের বাখমুত শহরে কয়েক মাস ধরে তীব্র যুদ্ধ চলছে। সেখানে নিয়মিত রুশ বাহিনী থাকলেও যুদ্ধের নেতৃত্বে রয়েছে ওয়াগনার।

তাদের দাবি, তারা মূল্যবান খনিজসম্পদ সমৃদ্ধ শহরটির তিন দিক দখলে নিয়ে। ইউক্রেনের সেনারা পশ্চিম দিকের একটি অঞ্চল এখন নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। অল্প কিছু দিনের মধ্যে তার পতন হবে।

সূত্র : আরটি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা