× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজা চার্লসের শোভাযাত্রায় ‘আতঙ্ক’ ছড়াল এক ঘোড়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৩ ১৬:২৬ পিএম

আপডেট : ২১ মে ২০২৩ ১৮:৪৬ পিএম

রাজা তৃতীয় চার্লসের শোভাযাত্রা থেকে একটি ঘোড়া হঠাৎ উল্টা দৌড়াতে শুরু করে। ছবি: সংগৃহীত

রাজা তৃতীয় চার্লসের শোভাযাত্রা থেকে একটি ঘোড়া হঠাৎ উল্টা দৌড়াতে শুরু করে। ছবি: সংগৃহীত

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানের শোভাযাত্রায় একটি ঘোড়া হঠাৎ পেছনের দিকে দৌড় দেয়। এতে সুশৃঙ্খল শোভাযাত্রায় কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমনটি দেখা গেছে। 

নিউইয়র্ক পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমের বরাতে এনডিটিভি জানায়, ঘোড়াটি রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলাকে বহনকারী গোল্ড স্টেট কোচের কয়েক গজ পেছনেই ছিল। হঠাৎ উল্টা দিকে ছুটে যাওয়ায় ঘোড়াটি রাজ ভবনের এক কর্মচারীর সঙ্গে প্রায় ধাক্কা খেতে যাচ্ছিল। 

ভিডিও ফুটেজে দেখা যায় ঘোড়াটি শোভাযাত্রা থেকে বেরিয়ে পড়ায় দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হতাহতের ঘটনা ঘটেছে এমন শঙ্কা থেকে দায়িত্বে থাকা সামরিক বাহিনীর সদস্যরা একিট স্ট্রেচারে নিয়ে আসে। কিন্তু ভিডিওতে কাউকে স্ট্রেচারে তোলতে দেখা যায়নি। 

শনিবার (৬ মে) আনুষ্ঠানিক অভিষেকের মধ্য দিয়ে যুক্তরাজ্য ও সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত আরও ১৪টি দেশের রাষ্ট্রপ্রধান বা রাজা হলেন চার্লস তৃতীয়। এর মধ্য দিয়ে ৭০ বছর পর নতুন রাজা পেল যুক্তরাজ্য ও সংশ্লিষ্ট দেশগুলো। 

গত বছরের সেপ্টেম্বরে চার্লসের মা রানী দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মৃত্যু বরণ করেন। তার সঙ্গে সঙ্গেই রাজা হন ৭৪ বছর বয়সি বড় ছেলে চার্লস তৃতীয়। শনিবার আনুষ্ঠানিকতা শেষ হলো। তবে রাজা বা রানী হওয়ার জন্য এ অভিষেক অনুষ্ঠান আবশ্যক না। 

সূত্র : এনডিটিভি




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা