× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দূর থেকেই বাবার রাজ্যাভিষেক দেখলেন হ্যারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মে ২০২৩ ২০:০২ পিএম

আপডেট : ০৬ মে ২০২৩ ২০:৩১ পিএম

প্রথম সারিতে থাকা বড় ভাই উইলিয়ামের দিকে তাকিয়ে আছেন হ্যারি। ছবি : ডেইলি মেইল

প্রথম সারিতে থাকা বড় ভাই উইলিয়ামের দিকে তাকিয়ে আছেন হ্যারি। ছবি : ডেইলি মেইল

তৃতীয় সারির আসন থেকে বাবা চার্লসের রাজ্যাভিষেক দেখতে বাধ্য হলেন প্রিন্স হ্যারি। তার জন্য সেখানেই আসন নির্ধারণ করা হয়েছিল। 

কিন্তু তার বড় ভাই প্রিন্স উইলিয়াম তার স্ত্রী কেট মিডলটনের সঙ্গে ছিলেন প্রথম সারিতে।

ডেইলি মেইল জানিয়েছে, বাকিংহাম প্যালেস কর্তৃপক্ষ চেয়েছিল হ্যারি যেন কোনোভাবেই চার্লসের কাছাকাছি আসতে না পারেন। সেভাবেই সব করা হয়েছে।

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রিন্সেস ইউজেনি, বিট্রিস, জ্যাক ব্রুকসব্যাঙ্ক ও এডো ম্যাপেলি মোজির সঙ্গে চার্চে প্রবেশ করার সময় স্যুট জ্যাকেটে পিন করে মেডেল পরা ৩৮ বছর বয়সি সাসেক্সের ডিউককে হাসতে দেখা যায়।

আসন গ্রহণের পরে আত্মীয়দের দিকে তাকিয়েও তিক্ত হাসি হাসেন তিনি।

নব-অভিষিক্ত রাজা অ্যাবে থেকে বের হওয়ার সময় যখন তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন হ্যারিকে তার মাথা নত করতে দেখা যায়।

কিন্তু তার কুর্নিশে ভ্রুক্ষেপ করেননি চার্লস। অনুষ্ঠানে হ্যারিকে সামরিক পোশাক পরতেও দেওয়া হয়নি।

রাজার কনিষ্ঠ পুত্র হ্যারি রাতে ফ্রগমোর কটেজে থাকবেন বলে আশা করা হচ্ছে। 

ইতোমধ্যেই বাকিংহাম প্যালেসে মধ্যাহ্নভোজের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে সাসেক্স ডিউক ওই আমন্ত্রণ গ্রহণ করেননি, কারণ তার ছেলে আর্চির চতুর্থ জন্মদিন উদযাপন করতে স্ত্রী মেগান মার্কলের সঙ্গে পুনরায় মিলিত হওয়ার জন্য তিনি ক্যালিফোর্নিয়ায় ফিরে যাবেন বলে জানা গেছে।

হ্যারির বিস্ফোরক স্মৃতিকথার কারণে রাজপরিবারের বেশ কয়েকজন সদস্য বিচলিত হওয়ার কারণে তার আমন্ত্রণকে রাজপরিবারের অনেকেই দেখেছেন বাঁকা চোখে।

অনুষ্ঠান শেষে হ্যারি অনেকটা নিঃসঙ্গ অবস্থায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এবং তার জন্য নির্ধারিত গাড়ি দেখে বিদ্রুপের হাসি হাসেন।

চার্লসের (তৃতীয়) রাজ্যাভিষেকে যোগ দিতে আমেরিকান এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে শনিবার (৬ মে) সকালে যুক্তরাজ্যে পৌঁছান ব্রিটিশ যুবরাজ হ্যারি।

ডেইলি মেইল জানিয়েছে, তাকে ওই সাধারণ বিমানে দেখে হতবাক বনে যান যাত্রীরা।

এদিকে বাকিংহাম প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, রাজকীয় কর্মকর্তারা হ্যারির বসার পরিকল্পনা, পরিবহন ও নিরাপত্তার জন্য সুব্যবস্থা করতে পারেননি, কারণ ডিউকের নিশ্চিতকরণ চিঠি পরে এসেছিল।

হ্যারি তার স্ত্রী ও দুই সন্তানকে বাড়িতে রেখে রাজা চার্লসের (তৃতীয়) রাজ্যাভিষেকের জন্য ২৪ ঘণ্টা সফরে যুক্তরাজ্য এসেছিলেন।

হ্যারির সংক্ষিপ্ত সফর সম্পর্কে একটি সূত্র দ্য সানকে জানিয়েছে, হ্যারি ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাজ্যে যাবেন এবং যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন। 

আমন্ত্রণ জানালে তিনি রাজ্যাভিষেকে যোগ দেবেন কি না, একটি সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হলে হ্যারি গত জানুয়ারিতে বলেছিলেন, দরজা সর্বদা খোলা রয়েছে।

তারপর গত মাসে জানা গিয়েছিল, ডিউক তাদের সন্তান আর্চি ও লিলিবেটকে মেগানের সঙ্গে বাড়িতে রেখে একাই করোনেশনে আসবেন। 

বাকিংহাম প্যালেস কর্তৃপক্ষ বলেছে, সাসেক্সের ডিউক ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ছিলেন সেটা নিশ্চিত করতে পেরে তারা খুশি।

কারণ সাসেক্সের উপস্থিতি নিয়ে প্রাসাদে অনিশ্চয়তা ছিল।

রাজ্যাভিষেক সংগঠকরা স্বীকার করেছেন, তারা হ্যারির সম্পর্কে পরিকল্পনা করার ক্ষেত্রে চাপে ছিলেন। 

তারা জানিয়েছেন, ‘এটি ছিল মঙ্গল গ্রহের সঙ্গে যোগাযোগ করার চেষ্টার মতো।’

গত রবিবার দ্য মেইলের সঙ্গে কথা বলার সময় রাজ পরিবারের ব্যক্তিরা বলেছিলেন, তারা এখনও হ্যারির আসা, ফিরে যাওয়া এবং অ্যাবেতে তার বসার অবস্থানে খুশি কি না, এসবের নিশ্চয়তা খুঁজছেন।

সম্প্রতি হ্যারি ও মেগানের সেলিব্রেটি বন্ধু গেইল কিং ঘোষণা করেছেন, তারা সত্যিই ভালো জায়গায় আছেন এবং হ্যারি লন্ডনে রাজ্যাভিষেকের সময় মেগানকে যুক্তরাষ্ট্রে রাখার সর্বোত্তম সিদ্ধান্ত নিয়েছেন।’

সূত্র : ডেইলি মেইল

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা