× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপানে ভূমিকম্পে নিহত ১, আহত ২৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মে ২০২৩ ১৫:৩৪ পিএম

আপডেট : ০৬ মে ২০২৩ ১৬:০১ পিএম

রিখটার স্কেলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি মধ্য ইশিকাওয়া অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে আঘাত হানে। ছবি : সংগৃহীত

রিখটার স্কেলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি মধ্য ইশিকাওয়া অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে আঘাত হানে। ছবি : সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে একজনের মৃত্যুর এক দিন পর শনিবার (৬ মে) মৃদু কম্পনে আবারও কেঁপে উঠেছে জাপান। শনিবারের আঘাতে বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে বলে জানা গেছে। 

দেশটির কর্মকর্তারা দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করছেন বলে জানিয়েছেন।

৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি গত শুক্রবার বিকালের মাঝামাঝি সময়ে মধ্য ইশিকাওয়া অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে আঘাত হানে। জাপান আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে। 

সংস্থাটি বলেছে, ভারী বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধসের আশঙ্কা রয়েছে। ভূমিকম্পের পর প্রায় ৫৫টি মৃদু কম্পনের কয়েকটি ছিল বেশ শক্তিশালী।

সংস্থাটি শনিবার আরও জানায়, এই ভূমিকম্পে অন্তত ২৩ জন আহত হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নগরী ইশিকাওয়া সুজু এলাকা থেকে এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমাদের কর্মীরা ভূমিকম্পে ক্ষয়ক্ষতি পরীক্ষা করছে।’ 

তিনি বলেন, ’ধ্বংসপ্রাপ্ত ভবনে আটকে পড়া দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এবং প্রায় ৫০ জন লোক স্কুল ও সিটি হলে স্থাপিত শরণার্থী কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

২০০৭ সালে একটি ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প একই অঞ্চলে একটি জেলে গ্রামে আঘাত হানলে কয়েকশ লোক আহত হয় এবং জাপান সাগরের উপকূলবর্তী একটি মনোরম এলাকা নোটো উপদ্বীপের দুই শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

চারটি আফ্রিকান দেশ ও সিঙ্গাপুর সফর শেষে ফিরে আসা দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা গত শুক্রবার ভূমিকম্পে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি তার সহানুভূতি ব্যক্ত করেন।

সূত্র : আউটলুক ইন্ডিয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা