× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জঙ্গি নিধনে কাশ্মিরে ভারতের ‘অপরেশন ত্রিনেত্র’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মে ২০২৩ ১৩:১২ পিএম

আপডেট : ০৬ মে ২০২৩ ১৩:১৭ পিএম

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারত অধিকৃত কাশ্মির উপত্যকায় বিগত বেশ কয়েকদিন ধরেই পরিস্থিতি বেশ উত্তপ্ত। জঙ্গি হামলায় গত কয়েক সপ্তাহে সেখানে নিহত হয়েছেন বহু ভারতীয় সেনা। এরই মধ্যে জঙ্গিদের শেষ করতে তল্লাশি চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী এবং পুলিশ। 

এই পরিস্থিতির মধ্যে শনিবার (৬ মে) সকাল থেকেই কাশ্মিরের দুই জায়গায় এনকাউন্টারের ঘটনা ঘটেছে। ওই এনকাউন্টারে নিহত হয়েছেন দুই জঙ্গি।

নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডেও শনিবার জম্মু সফর করবেন বলে জানা গেছে। 

এই সফরের আগে শনিবার সকালেই আকাশপথে কাশি পৌঁছান দেশটির নর্দার্ন সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। 

উপত্যকার রাজৌরিতে চলা সন্ত্রাসবিরোধী অভিযান ‘ত্রিনেত্র’-এর পর্যালোচনা করেন তিনি।

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল ভারতীয় সেনার একটি ট্রাকে হামলা চালিয়ে ৫ জওয়ানকে হত্যা করেছিল জঙ্গিরা। এই জঙ্গিদের ধরতেই অপারেশন ত্রিনেত্র শুরু হয়েছে বলে জানা গেছে।

শনিবার ভোররাতে জঙ্গিদের ডেরার খোঁজ পায় সেনারা। শুরু হয় গোলাগুলি। এনকাউন্টারে নিহত হন এক জঙ্গি। সেনা সূত্রে জানা গেছে,  এই এনকাউন্টারে আরও এক জঙ্গি মারা গেছেন।

নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাজৌরি সেক্টরের কান্দি এলাকায় অভিযানে নামে সেনাবাহিনী। জানা যায়, একটি গুহার মধ্যে কয়েকজন জঙ্গি লুকিয়ে ছিল।

সেই এলাকা ঘিরে ফেলেন জওয়ানরা। ঘন জঙ্গল ও পাহাড়ে ঘেরা সেই অঞ্চলে সেই জঙ্গিদের ধরতে মরিয়া চেষ্টা চালান তারা। 

সেই সময়ই জঙ্গিদের আইইডি বিস্ফোরণে দুই সেনার মৃত্যু হয়। 

গুরুতর জখম হন আরও তিনজন। আহতদের দ্রুত উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাদের মৃত্যু হয়। এরপর শনিবার ভোররাত ১টা ১৫ মিনিট নাগাদ ফের জঙ্গিদের খোঁজ পান সেনারা।

এদিকে, শনিবার সকাল থেকে রাজৌরির পাশাপাশি সেনা-জঙ্গি লড়াই শুরু হয় বারামুল্লাতেও। বারামুল্লা পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফের যৌথ দল এলাকা ঘিরে ফেলে এবং অনুসন্ধান অভিযান শুরু করে কুঞ্জের থানার অন্তর্গত করহামা গ্রামে। 

অপারেশন চলাকালীন নিরাপত্তাবাহিনীর ওপর গুলি চালানো হয় এবং এরপর জওয়ানরাও পাল্টা গুলিবর্ষণ করেন। তাতে লস্কর-ই-তৈয়বার এক জঙ্গি নিহত হন। 

ভারতের দাবি, জি-২০ সম্মেলনের আগে কাশ্মিরে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের মদতে। 

এই আবহে শনিবার রাজনাথ ও সেনাপ্রধানের জম্মু সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা