× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার্লসের রাজ্যাভিষেকে বাইবেল পাঠ করবেন হিন্দু ঋষি সুনাক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মে ২০২৩ ১০:৩৯ এএম

আপডেট : ০৬ মে ২০২৩ ১৩:০৯ পিএম

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ব্যক্তিগত জীবনে হিন্দুধর্মীয় রীতি ও অনুশাসন মেনে চলেন। ছবি : সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ব্যক্তিগত জীবনে হিন্দুধর্মীয় রীতি ও অনুশাসন মেনে চলেন। ছবি : সংগৃহীত

ইতিহাসে ঋষি সুনাকই প্রথম কোনো হিন্দু ব্যক্তি যিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন। এবার রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে তার ওপর দায়িত্ব পড়েছে বাইবেল থেকে অংশবিশেষ পাঠ করার।

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

ঋষি সুনাক পারিবারিকভাবে হিন্দুধর্মীয় আচার ও রীতিনীতি অনুসরণ করেন। বেশ কয়েকবার বক্তব্য দিতে গিয়ে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন।

এ ছাড়া এবারের রাজ্যাভিষেকে ইহুদি, মুসলিম, বৌদ্ধ, শিখসহ বহুবিশ্বাসের উপাদান যুক্ত করে অনুষ্ঠানের বৈচিত্র্যের প্রতি জোর দেওয়া হবে। রাজ্যাভিষেক অনুষ্ঠানে ওয়েলস, আইরিশ ও স্কটিশ লোকসংগীত পরিবেশন করা হবে।

হাজার বছরের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে এবারই প্রথম নারী বিশপরা অংশ নেবেন বলে জানিয়েছে চার্চ অব ইংল্যান্ড।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা