× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জম্মু-কাশ্মিরে বিস্ফোরণে ভারতের ৫ সেনা নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৩ ১৮:০৩ পিএম

আপডেট : ০৫ মে ২০২৩ ১৮:২৬ পিএম

জম্মু-কাশ্মিরের রাজৌরি সেক্টরের সতর্ক পাহারায় ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ৫ মে তোলা। ছবি : সংগৃহীত

জম্মু-কাশ্মিরের রাজৌরি সেক্টরের সতর্ক পাহারায় ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ৫ মে তোলা। ছবি : সংগৃহীত

জম্মু-কাশ্মিরের রাজৌরি সেক্টরের কান্দি বনাঞ্চলে বিস্ফোরণে ভারতের অন্তত পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (৫ মে) সন্ত্রাসবিরোধী এক অভিযানে এই হতাহতের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। 

ভারতের প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীদের অবস্থানের নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে জম্মু-কাশ্মিরের রাজৌরি সেক্টরের কান্দি বনাঞ্চলে অভিযান শুরু করে ভারতের সেনাবাহিনী। এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিস্ফোরক নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলেই দুই সেনা নিহত হয়। আহত আরও চারজনকে স্থানীয় সেনাবাহিনীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনের মৃত্যু হয়। 

এনডিটিভি জানায়, জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলার ভাটা ধুরিয়ানে ২০ এপ্রিল সন্ত্রাসীরা সেনাবাহিনীর একটি ট্রাকে হামলা চালায়। সেই ঘটনায়ও পাঁচ সেনাসদস্য নিহত হয়। ওই হামলার সঙ্গে এক সন্ত্রাসী গোষ্ঠী জড়িত বলে ধারণা করা হচ্ছে। 

২০২১ সালের অক্টোবরে পুঞ্চ জেলায় এক অভিযানে ভারতের সেনাবাহিনীর পাঁচ সেনা নিহত হয়েছিল। ওই ঘটনার পরপরই আরেক অভিযানে নিহত হয়েছিল আরও চার সেনা। 

জম্মু-কাশ্মির এমনিতেই স্পর্শকাতর অঞ্চল। তার ওপর ২০১৯ সালের আগস্টে ভারতের বিজেপি সরকার জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করে অঞ্চলটিকে কেন্দ্রের অধীনে নিয়ে আসে। এরপর থেকে অঞ্চলটি আরও বেশি অশান্ত হয়ে ওঠে। বেড়ে যায় গুম-খুন। 

সূত্র : এনডিটিভি 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা