× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাত মেলাননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৩ ১৭:২৬ পিএম

আপডেট : ০৫ মে ২০২৩ ১৭:৫৩ পিএম

এসসিওর বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর (বাঁমে) ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ৫ মে ভারতের গোয়ায়। ছবি : সংগৃহীত

এসসিওর বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর (বাঁমে) ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ৫ মে ভারতের গোয়ায়। ছবি : সংগৃহীত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গে হাত মেলাননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। হাত মিলানোর পরিবর্তে তারা পরস্পর দুই হাত তোলে নমস্কার ও পাল্টা নমস্কার করেছেন। শুক্রবার (৫ মে) ভারতের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমস জানায়, শুক্রবার ভারতের গোয়ায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অনুষ্ঠানে সবাইকে হ্যান্ডশেকের মাধ্যমে বরণ করে নেন। কিন্তু প্রতিবেশী ও চিরবৈরী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তা করেননি। হাত না মিলিয়ে তার সঙ্গে স্থানীয় রীতি অনুযায়ী দুই হাত তোলে মাথা ঝুঁকে তারা পরস্পর নমস্কার বিনিময় করেন। 

ভারতের গোয়ার পানাজিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এসসিও কাউন্সিলের বৈঠক। শুক্রবার দুই দিনের বৈঠকটির শেষ দিন। এসসিওভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য আয়োজক দেশের কর্মকর্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন জয়শঙ্কর। বিলাওয়ালকেও তিনিই আমন্ত্রণ জানান।

এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে ভারতে আসেন বিলাওয়াল। 

পাকিস্তানের পক্ষে বিলাওয়ালের এই সফর প্রসঙ্গে আগেই বলা হয়েছিল। এসসিও গোষ্ঠীর প্রতি তাদের দায়বদ্ধতার কথা মাথায় রেখেই তারা এই বৈঠকে যোগদান করবেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা