× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেদারল্যান্ডস পৌঁছেছেন জেলেনস্কি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মে ২০২৩ ১৩:৩০ পিএম

আপডেট : ০৪ মে ২০২৩ ১৩:৫৫ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

এক ঝটিকা সফরে নেদারল্যান্ডসে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

স্থানীয় গণমাধ্যম ডাচ নিউজ এজেন্সি এএনপি জানিয়েছে, জেলেনস্কিকে বহন করা বিমানটি গত বুধবার (৩ মে) গভীর রাতে আমস্টারডামের বিমানবন্দরে পৌঁছেছে। 

এই সফরকালে জেলেনস্কি আন্তর্জাতিক ফৌজদারি আদালতে যাবেন।  

এএনপি আরও জানিয়েছে যে, এটি নেদারল্যান্ডসে জেলেনস্কির প্রথম সফর।

এএনপি একটি বিমানের একটি কালো ছবি প্রকাশ করে দাবি করেছে যে, এই ডাচ সরকারের বিমানটি সম্ভবত ইউক্রেনের নেতাকে বহন করছে।

জেলেনস্কি হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাবেন বলে সংবাদ সংস্থা জানিয়েছে।

এই আইসিসি গত মার্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় টেলিভিশন এনওএস জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ‘ইউক্রেনের প্রতি ন্যায়বিচার ছাড়া শান্তি নয়’ শীর্ষক একটি বক্তৃতা দেবেন বলেও ধারণা করা হচ্ছে।

এএনপি জানায় অসমর্থিত সূত্রে জানা গেছে যে, জেলেনস্কি এই সফরকালে ডাচ এমপিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে তার বৈঠকের পরিকল্পনা রয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর নেদারল্যান্ডস ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সূত্র : আল জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা