× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বব্যাংকের প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মে ২০২৩ ১১:৪৫ এএম

আপডেট : ০৪ মে ২০২৩ ১২:২৭ পিএম

ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গা। ছবি : সংগৃহীত

ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গা। ছবি : সংগৃহীত

বিশ্বব্যাংকের শীর্ষপদে বসছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গা। বিশ্বব্যাংকের ২৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ বুধবার (৩ মে) সংস্থার নতুন প্রেসিডেন্ট হিসেবে ভারতীয়-আমেরিকান অজয়কে নির্বাচিত করেছে।

গত ফেব্রুয়ায়িতে অজয়কে বিশ্বব্যাংকের শীর্ষপদের জন্য মনোনীত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তাতে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেয় সংস্থার কার্যনির্বাহী পরিষদ।

প্রসঙ্গত, এই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদ পেলেন। এর আগে ‘জেনারেল আটলান্টিক’ নামে একটি শেয়ার লেনদেনকারী সংস্থার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন অজয়।

তারও আগে মাস্টারকার্ডের সিইও পদে দায়িত্বও সামলেছেন। ২০১৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল তাকে।

সাধারণত বিশ্বব্যাংকের শীর্ষ পদাধিকারী নির্বাচন করে যুক্তরাষ্ট্র এবং আইএমএফের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন।

এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অর্থসচিব জ্যানেট ইয়েলেন দাবি করেছিলেন, বিশ্বব্যাংকের শীর্ষপদে অজয়ই যোগ্যতম প্রার্থী।

বিশ্বব্যাংকের বৃহত্তম অংশীদার যুক্তরাষ্ট্র। সেখানে তাদের ভোটাধিকার ১৬.৩৫ শতাংশ। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্টও যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করেন।

৬৩ বছর বয়সি অজয়ের জন্ম ভারতের মহারাষ্ট্রের পুণেতে। দিল্লিতে সেন্ট স্টিফেন্স কলেজের অর্থনীতির স্নাতক হন তিনি।

পরে আহমেদাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন। ‘নেসলে ইন্ডিয়া’র হাত ধরে কর্মজীবন শুরু হয়েছিল তার। এরপর কাজ করেন সিটি ব্যাংকেও।

১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অজয়। সেখানে ‘পেপসিকো’ সংস্থায় যোগ দেন। ১৩ বছর ওই সংস্থায় কর্মরত ছিলেন। সিইওসহ সংস্থার একাধিক পদে দায়িত্ব সামলেছেন।

২০০৯ সালে মাস্টারকার্ডের প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অজয়। পরে ওই সংস্থার সিইও হন। তারই নেতৃত্বে বিশ্বদরবারে মাস্টারকার্ডের প্রসার ঘটে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ইউএস-ইন্ডিয়া সিইও ফোরামের মতো অলাভজনক সংস্থারও সদস্য তিনি।

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা