× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বের দ্বিতীয় ধনী গৌতম আদানি

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৫ পিএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৪ পিএম

গৌতম আদানি।

গৌতম আদানি।

ফোর্বসের তথ্যানুযায়ী অ্যামাজনের স্বত্বাধিকারী টাইকুন জেফ বেজোস এবং লুই ভিটনের বার্নার্ড আর্নল্টকে ছাপিয়ে ভারতের গৌতম আদানি এখন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি। বর্তমানে তার সম্পদের মূল্য ১৫৪ দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার।

এক্ষেত্রে ২৭৩ দশমিক পাঁচ বিলিয়ন সম্পদের মালিক হিসেবে শীর্ষে রয়েছেন ইলন মাস্ক। এর আগে আগস্ট মাসে আদানি, আর্নল্টকে ছাড়িয়ে তৃতীয় স্থান দখল করেছিলেন।২৫৩ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের মালিক হিসেবে তৃতীয় স্থানে রয়েছেন আর্নল্ট। 

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান মুকেশ আম্বানি এই তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। ৯২ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ রয়েছে তার

আদানি একজন উদ্যোক্তা এবং আদানি গ্রুপের প্রধান। অবকাঠামো, খনি, জ্বালানি এবং অন্যান্য সেক্টরে বিস্তৃত সাতটি তালিকাভুক্ত কোম্পানির সমন্বয়ে গঠিত এই শিল্প গ্রুপ

গত পাঁচ বছরে, আদানি এন্টারপ্রাইজেস বিমানবন্দর, সিমেন্ট, তামা পরিশোধন, ডেটা সেন্টার, সবুজ হাইড্রোজেন, পেট্রোকেমিক্যাল পরিশোধন, রাস্তা এবং সৌর সেল উৎপাদনসহ নতুন নতুন খাতে প্রচুর বিনিয়োগ করেছে।

এটি টেলিকম স্পেসে প্রবেশ করার পরিকল্পনা করেছে এবং সবুজ হাইড্রোজেন ও বিমানবন্দর ব্যবসায় প্রসারণের ব্যাপক পরিকল্পনা রয়েছে।

আদানি গ্রুপ সবুজ শক্তি পরিকাঠামোর জন্য ৭০ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে।

প্রবা/জিজি/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা