× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুয়ান্ডায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্য বেড়ে ৯৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৫:১২ পিএম

ভিডিওচিত্রে দেখা গেছে, রাস্তার পাশে কাদা পানি বয়ে যাচ্ছে এবং বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে (ফাইল ফটো)। ছবি : সংগৃহীত

ভিডিওচিত্রে দেখা গেছে, রাস্তার পাশে কাদা পানি বয়ে যাচ্ছে এবং বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে (ফাইল ফটো)। ছবি : সংগৃহীত

রুয়ান্ডায় প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্য ৯৫ জনে দাঁড়িয়েছে।

দেশটির সরকারের মুখপাত্র ইয়োল্যান্ডে মাকোলো বুধবার (৩ মে) প্রাথমিকভাবে আল জাজিরাকে জানিয়েছেন, ‘পশ্চিম প্রদেশে মঙ্গলবার রাতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে ৫৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।’

তবে রুয়ান্ডার পশ্চিম প্রদেশের গভর্নর ফ্রাঁসোয়া হাবিতেগেকো পরে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে।

রাষ্ট্র পরিচালিত রুয়ান্ডা ব্রডকাস্টিং এজেন্সির টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওচিত্রে দেখা গেছে, রাস্তার পাশে কাদা পানি বয়ে যাচ্ছে এবং বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে।

হাবিতেগেকো বলেন, ‘সারারাত প্রবল বৃষ্টি হয়েছে। যার ফলে এনগোরোরেরো, রুবাভু, নিয়াবিহু, রুতসিরো এবং করোঙ্গি জেলার মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে।’

তার প্রদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ জেলাগুলো হলো-রুটসিরো, নিয়াবিহু, রুবাভু এবং এনগোরোরেরো।

গভর্নর আরও বলেন, ‘আগের দিনের বৃষ্টিতে মাটি ভিজে গিয়েছিল, যার ফলে ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যায়।’

হাবিতেগেকো জানান, গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বৃষ্টি শুরু হয় এবং সেবায়া নদীর বাঁধ ফেটে যায়।

এদিকে রুয়ান্ডার আবহাওয়া সংস্থা বলেছে, পূর্ব-আফ্রিকার দেশটিতে মে মাসে গড় থেকে বেশি বৃষ্টিপাত হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : আল জাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা