× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অক্ষতা মূর্তির সম্পত্তি নিয়ে ফের বিতর্ক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১১:৩৯ এএম

আপডেট : ০৩ মে ২০২৩ ১২:০৬ পিএম

ব্রিটি‌শ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার ধনকুবের স্ত্রী অক্ষতা মূর্তি। ছবি : মিরর

ব্রিটি‌শ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার ধনকুবের স্ত্রী অক্ষতা মূর্তি। ছবি : মিরর

ব্রিটি‌শ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ধনকুবের স্ত্রী অক্ষতা মূর্তির সম্পত্তি নিয়ে ফের বিতর্ক দানা বেঁধেছে যুক্তরাজ্যে। 

এবার তার বিরুদ্ধে সরকারি অনুদান পাওয়া একটি সংস্থার শেয়ার রাখার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তারা বিষয়টি বরাবরই গোপন করে গেছেন।

কয়েক দিন আগে জানা গেছে, ‘স্টাডি হল’ নামে শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক একটি সংস্থার অন্যতম শেয়ার হোল্ডার হলেন অক্ষতা। 

এই সংস্থাটি গত বছর সরকারের কাছ থেকে সাড়ে তিন লাখ পাউন্ড অনুদান পেয়েছিল। 

জানা গেছে, ‘ক্যাটামেরান ভেঞ্চারস’ নামের একটি সংস্থার এই শেয়ার কিনেছিলেন অক্ষতা। 

ব্রিটিশ পার্লামেন্টের নিয়মমাফিক সুনাক তাদের পারিবারিক সম্পত্তির খতিয়ানে এই ‘ক্যাটামেরান ভেঞ্চারস’-এর উল্লেখ করেছিলেন। 

কিন্তু সংস্থাটি যে সরাসরি সরকারি অনুদানের জন্য লাভবান হচ্ছে, তা তিনি উল্লেখ করেননি।

সম্পত্তির খতিয়ানে ‘অস্বচ্ছতা’ রয়েছে মর্মে আগেও অভিযোগ উঠেছিল ইনফোসিসের মালিক নারায়ণ ও সুধা মূর্তির কন্যা অক্ষতার বিরুদ্ধে। 

গত এপ্রিলে বাজেট ঘোষণার ঠিক পরই জানা যায়, শিশুকল্যাণ সংস্থার শেয়ার রয়েছে অক্ষতার।

কিন্তু বাজেটে ঘোষণা করা একটি বিশেষ কর ছাড় থেকে সরাসরি লাভবান হচ্ছে সেই সংস্থাটি। 

বিরোধীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, সুনাক তার পারিবারিক সম্পত্তি ঘোষণা করার সময়ে এ বিষয়ে কিছু জানাননি।

পার্লামেন্টের নীতি কমিটি এ বিষয়ে সুনকের বিরুদ্ধে তদন্তও শুরু করেছে।

এখন অক্ষতার বিরুদ্ধে ফের ‘তথ্য গোপন’ করার অভিযোগ ওঠায় আবার সরব হয়েছে বিরোধীরা। 

লেবার নেতা কায়ার স্টার্মারের বলেছেন, ‘প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। স্পষ্ট দেখা যাচ্ছে, তথ্য গোপন করে যাওয়ার একটা প্রবণতা তাদের দুজনের মধ্যেই রয়েছে।’

সূত্র : মিরর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা