× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুদানে সৌদি সাংস্কৃতিক কেন্দ্রে হামলা-লুটপাট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১০:০৫ এএম

আপডেট : ০৩ মে ২০২৩ ১১:১১ এএম

সুদানে একের পর এক যুদ্ধ বিরতি ঘোষণার পরেও থেমে নেই সংঘাত। ছবি : সংগৃহীত

সুদানে একের পর এক যুদ্ধ বিরতি ঘোষণার পরেও থেমে নেই সংঘাত। ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ সুদানে সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে চলছে তীব্র লড়াই। সবশেষ মঙ্গলবার (২ মে) উভয়পক্ষ ৭ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা বাস্তবায়ন নিয়ে রয়েছে প্রশ্ন। নতুন যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার দিনেই দেশটিতে থাকা সৌদি দূতাবাস পরিচালিত সাংস্কৃতিক কেন্দ্রের অফিসে হামলা ও লুটপাট চালানো হয়েছে।  

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র লোকদের একটি দল অফিস থেকে সম্পত্তি চুরি করেছে এবং এর সিস্টেম ও সার্ভার নিষ্ক্রিয় করেছে। তবে হামলাকারীরা কোন পক্ষের, তা নিশ্চিত করা হয়নি।

রিয়াদ কঠোর ভাষায় এ হামলার নিন্দা করেছে এবং লড়াইরত সব পক্ষকে কূটনৈতিক মিশনকে সম্মান করার ও হামলাকারীকে তাদের কাজের জন্য দায়ী করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বিবৃতিতে যুদ্ধরত পক্ষের মধ্যে সহিংসতার তীব্রতা বৃদ্ধি বন্ধ করা, কূটনীতিক ও সুদানি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সৌদি আরবের আগের আহ্বানগুলোও পুনর্ব্যক্ত করা হয়।

সুদানে চলমান লড়াইয়ে এরই মধ্যে কয়েকটি দেশ নিজেদের দূতাবাসের অধিকাংশ কর্মীদের সরিয়ে নিয়েছে। এ ছাড়া এ লড়াইয়ের শুরু থেকেই মানবিকভাবে বেশ তৎপর দেখা যাচ্ছে রিয়াদকে। এরই মধ্যে ইরানি নাগরিকসহ বিভিন্ন দেশের ও নিজের দেশের মিলে প্রায় ৫ হাজার মানুষকে দেশটি থেকে সরিয়ে আনতে ভূমিকা রেখেছে সৌদি আরব।

 

সূত্র : আল আরাবিয়া 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা