প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ মে ২০২৩ ০৯:১২ এএম
আপডেট : ০৩ মে ২০২৩ ১২:০২ পিএম
বাকিংহাম প্যালেসের সামনে পুলিশি প্রহড়া। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের রাজপরিবারের বাসভবন বাকিংহাম প্যালেসের
বাইরে রাজার রাজ্যাভিষেকের মাত্র ৪ দিন আগে মঙ্গলবার (২ মে) শটগানের কার্তুজ ছোঁড়া
হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে একজন সন্দেহভাজনকে আটকের কথা জানিয়েছে ব্রিটিশ পুলিশের চিফ
সুপারিনটেনডেন্ট জোসেফ ম্যাকডোনাল্ড।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ঘটনাস্থলটি পুলিশকে ঘিরে থাকতে দেখা গেছে এবং সেখানে একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আক্রমণাত্মক
অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তির কাছে ছুরি পাওয়া
গেলেও তার কাছে কোনো শটগান ছিল না। তার কাছে একটি ব্যাগও পাওয়া গেছে, যা বিশেষজ্ঞরা
পরীক্ষা করে দেখেছে। পরে বাড়তি সতর্কতা হিসেবে নিয়ন্ত্রিত বিস্ফোরক ব্যবহার করে তা
নষ্ট করা হয়েছে।
এ ঘটনায় কোনো পুলিশ সদস্য, সাধারণ দর্শনার্থী
আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এটিকে সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত কোনো ঘটনা হিসেবে বিবেচনা
করা হচ্ছে না। কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং আরও তদন্ত চলছে।
তবে এ ঘটনার পরেও শনিবার রাজা চার্লসের রাজ্যাভিষেকের
প্রস্তুতিতে কোনো বিঘ্ন ঘটেনি। তবে এ ঘটনার সময় রাজা চার্লস ও রানি বাকিংহাম প্যালেসে
ছিলেন না। তারা কাছাকাছি লরেন্স হাউসে অবস্থান করছিলেন।
বাকিংহাম প্যালেস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার
করেছে।
সূত্র : বিবিসি