× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলের ভেতরেই খুন হলেন গ্যাংস্টার তিল্লু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মে ২০২৩ ১৫:১৭ পিএম

আপডেট : ০২ মে ২০২৩ ১৫:৫৩ পিএম

গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়া ওরফে সুনীল মান। ছবি : সংগৃহীত

গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়া ওরফে সুনীল মান। ছবি : সংগৃহীত

ভারতের তিহার জেলের ভেতরেই প্রতিপক্ষের হামলায় খুন হলেন রোহিনী আদালতে শুটআউটে অভিযুক্ত গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়া ওরফে সুনীল মান। 

খবরটি নিশ্চিত করেছে তিহার জেল কর্তৃপক্ষ। 

তারা জানিয়েছেন, মঙ্গলবার (২ মে) সকালে বিপক্ষ গ্যাংস্টার ও তার সহযোগীরা লোহার রড নিয়ে হামলা চালায় তিল্লুর উপর। 

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

জেল সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৬টা ১৫ নাগাদ জেলের ভেতরে তিল্লুর উপর হামলা চালায় তার প্রতিপক্ষ যোগেশ টুন্ডা ও তার সহযোগীরা। 

তিহার জেলের নয় নম্বর সেলে বন্দি ছিল তিল্লু তাজপুরিয়া। তার ঠিক পাশের সেলেই বন্দি ছিল যোগেশ। 

লোহার গ্রিল টপকে রড দিয়ে তিলুর উপর হামলা করে তারা। হামলায় গুরুতর আহত হন তিল্লু।

গত বছর রোহিনী আদালতের ভেতর গ্যাংস্টার জিতেন্দ্র যোগীর উপরে গুলি চালানোর অভিযোগ রয়েছে তিল্লু তাজপুরিয়া বিরুদ্ধে। 

জিতেন্দ্রকে মারার জন্য সে ভাড়াটে খুনি নিয়োগ করেছিল। তার গুলিতেই জিতেন্দ্র যোগীর মৃত্যু হয়। 

তারই বদলা নিতে জিতেন্দ্র যোগী গ্যাংয়ের সদস্য যোগেশ টুন্ডা তিলুকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা