× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিপি প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন শারদ পাওয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মে ২০২৩ ১৪:৫২ পিএম

আপডেট : ০২ মে ২০২৩ ১৪:৫২ পিএম

ভারতের মহারাষ্ট্রের প্রবীণ রাজনীতিবিদ শারদ পাওয়ার। ছবি : এনডিটিভি

ভারতের মহারাষ্ট্রের প্রবীণ রাজনীতিবিদ শারদ পাওয়ার। ছবি : এনডিটিভি

নিজের প্রতিষ্ঠিত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন ভারতের মহারাষ্ট্রের প্রবীণ রাজনীতিবিদ শারদ পাওয়ার। 

তবে তার ছেড়ে যাওয়া জায়গায় কে স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। 

পাওয়ার তার নিজের আত্মজীবনীর দ্বিতীয় সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানের সময় এই ঘোষণা দেন বলে জানা গেছে।

‘লোক মাজে সঙ্গতি’শীর্ষক শারদ পাওয়ারের আত্মজীবনীর দ্বিতীয় সংস্করণ প্রকাশের অনুষ্ঠান ছিল মুম্বাইয়ে। 

সেখানেই তিনি বলেন, ‘আমি এনসিপি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। একজনকে তো অবশ্যই লোভ সংবরন করতে হবে’ 

এই কথা শোনামাত্র সভাস্থলে হইচই পড়ে যায়। 

মহারাষ্ট্রের রাজনীতির অন্যতম চরিত্র পাওয়ার জানিয়েছেন, তিনি আর নির্বাচনে লড়বেন না। 

দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু যুদ্ধের পোড় খাওয়া নেতা পাওয়ার আরও জানিয়েছেন, এনসিপি প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেও রাজনীতিকে এখনই বিদায় জানানোর কোনও ইচ্ছে তার নেই।

পাওয়ার বলেন, ‘রাজ্যসভায় আমার মেয়াদ এখনও তিন বছর বাকি আছে। তার পর থেকে আমি আর নির্বাচনে লড়াই করব না। এই তিন বছরে আমি আরও বেশি করে দেশ এবং রাজ্যের উন্নয়নে কাজ করে যাব। নতুন কোনও দায়িত্ব নেওয়ার ইচ্ছে আর নেই।’

পাওয়ার বলেন, ‘আমার সহকর্মীদের বলতে চাই, প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালেও আমি জনজীবন থেকে সরার কথা ভাবছি না। আপনাদের সঙ্গেই থাকব।’

সূত্র : ইন্ডিয়া টুডে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা