প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ মে ২০২৩ ১২:২৯ পিএম
আপডেট : ০১ মে ২০২৩ ১২:৩৫ পিএম
দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। ছবি : রয়টার্স
পশ্চিম মেক্সিকোতে গত শনিবার (২৯ এপ্রিল) একটি বাস পাহাড় থেকে খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে।
দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনাটি নায়ারি রাজ্যে ঘটেছে বলে জানা গেছে।
রাজ্যটির প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, গত শনিবার রাতে বাসটি রাজ্যের রাজধানী টেপিক এবং পর্যটন গন্তব্য পুয়ের্তো ভাল্লার্তার সঙ্গে সংযোগকারী একটি মহাসড়কের পাশের প্রায় ৪৯ ফুট গভীর একটি খাদে পড়ে যায়।
প্রসিকিউটরের অফিস টুইটারে শেয়ার করা এক বিবৃতিতে বলেছে, ‘শুরু থেকেই আমরা ওই বাস দুর্ঘটনায় পতিতদের উদ্ধারে কেন্দ্রীয় এবং রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করেছি।’
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ জন নারী এবং সাতজন পুরুষ রয়েছেন।
আহত ১১ জন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানিয়েছে তারা।
সূত্র : এনডিটিভি