× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্ধবীকে নিয়ে ককপিটে ফুর্তি, এয়ার ইন্ডিয়ার সিইওকে নোটিস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১৮:৫৭ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ১৯:৫৩ পিএম

এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ছবি : সংগৃহীত

এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ছবি : সংগৃহীত

মাঝআকাশে ককপিটে বান্ধবীকে নিয়ে ফুর্তি করার ঘটনায় এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্বেল উইলসন এবং নিরাপত্তাবিষয়ক আধিকারিককে নোটিস দিল ভারতের বেসামরিক বিমান পরিবহন সংস্থা ডিজিসিএ। 

নোটিসটি জারি করা হয়েছে ২১ এপ্রিল। তবে তা গণমাধ্যমে এসেছে রবিবার (৩০ এপ্রিল)। নোটিসে ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।  

আনন্দবাজার পত্রিকা জানায়, ডিজিসিএর দাবি, এয়ার ইন্ডিয়া সময়মতো এই ঘটনার কথা তাদের জানায়নি। যা গুরুতর শৃঙ্খলাভঙ্গের শামিল। তবে এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিমানের এক কর্মী পাইলটের বিরুদ্ধে ওই অভিযোগ করেন। তার দাবি, নিয়ম অনুযায়ী ককপিটে যাত্রীরা কেউ ঢুকতে পারেন না। কিন্তু সেই নিয়ম ভঙ্গ করে গত ২৭ ফেব্রুয়ারি পাইলট তার বান্ধবীকে ককপিটে ঢোকার অনুমতি দেন। শুধু তা-ই নয়, বিমানকর্মীদের বলা হয়, বান্ধবীকে স্বাগত জানানোর জন্য ককপিটে সব রকম ব্যবস্থা করতে। তা ছাড়া ওই পাইলট তার বান্ধবীর জন্য মদ ও খাবার পরিবেশনেরও নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। 

বিমানকর্মীর এমন অভিযোগের পর ওই ঘটনা নিয়ে হইচই পড়ে যায়। তদন্তের নির্দেশ দেয় ডিজিসিএ। ইতোমধ্যে ওই নির্দিষ্ট বিমানের সমস্ত কর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। 

সূত্র : আনন্দবাজার পত্রিকা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা