× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬৫ ইরানিকে সুদান থেকে সরাল সৌদি, তেহরানের ধন্যবাদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১৬:৩৫ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ১৬:৪২ পিএম

এখন পর্যন্ত ৫ হাজার ব্যক্তিকে সুদান থেকে সরিয়ে জেদ্দায় এনেছে সৌদি আরব। ছবি : সংগৃহীত

এখন পর্যন্ত ৫ হাজার ব্যক্তিকে সুদান থেকে সরিয়ে জেদ্দায় এনেছে সৌদি আরব। ছবি : সংগৃহীত

সুদানে সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) চলমান লড়াইয়ের কারণে অনেক দেশই তাদের নাগরিকদের সেখান থেকে সরিয়ে নিচ্ছে। এই কাজে নিজেদের দেশের নাগরিকদের পাশাপাশি অন্য দেশের নাগরিকদের সরিয়ে এনে অনন্য নজির স্থাপন করেছে সৌদি আরব।

শনিবার (২৯ এপ্রিল)  ১ হাজার ৯০০ জনকে সরিয়েছে সৌদি। এর মধ্যে ইরানেরও ৬৫ জন নাগরিককে খার্তুম থেকে জাহাজে করে জেদ্দায় নিয়ে এসেছে দেশটি।

সৌদি আরবের এমন ভূমিকায় ধন্যবাদ জানিয়েছে সদ্য নতুন করে দেশটির সঙ্গে বন্ধুত্ব শুরু করা ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ‘আমরা সৌদি আরবের কাছ থেকে কার্যকর সহযোগিতা পেয়েছি, যা প্রশংসা ও কৃতজ্ঞতার দাবিদার।’

ইরান ও সৌদি আরবের দীর্ঘদিনের বৈরিতার পর চীনের মধ্যস্থতায় দুদেশের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে। এরই মধ্যে সৌদি আরবের এমন সহযোগিতার নজির দুই দেশের সম্পর্ককে আরও টেকসই করবে।

 

সূত্র : আল-জাজিরা  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা