× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরও ৪১ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার করেছে তিউনিসিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১৫:১০ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১৫:৪৮ পিএম

তিউনিসিয়ার জলসীমা থেকে ডুবে মারা যাওয়া অন্তত ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

তিউনিসিয়ার জলসীমা থেকে ডুবে মারা যাওয়া অন্তত ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

তিউনিসিয়ার জলসীমায় ডুবে মারা যাওয়া আরও ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা হাউসেম এদ্দিন জেব্বালি এ তথ্য জানান।

শুক্রবার (২৮ এপ্রিল) তিনি আরও বলেন, গত ১০ দিনে দেশটির উপকূলে জাহাজডুবির কারণে অভিবাসীপ্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা ২১০ জনে উন্নীত হয়েছে। এত অল্প সময়ের মধ্যে এত অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন জেবালি।

সংবাদমাধ্যম রয়টার্সকে তিনি বলেন, মৃতদেহগুলোতে পচন শুরু হয়েছিল, যা থেকে বোঝা যায় মৃতদেহগুলো বেশ কয়েক দিন ধরে পানিতে ছিল।

গত কয়েক দিনে যে অভিবাসীগুলোর মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের বেশিরভাগই সাব-সাহারান আফ্রিকা, সিরিয়া ও সুদানের বাসিন্দা। সাম্প্রতিক মাসগুলোতে অভিবাসনপ্রত্যাশীদের তিউনিসিয়া হয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টা বেড়েছে কয়েক গুণ। এর মধ্যে বিভিন্ন সময় নৌকাডুবির কারণে মৃত্যু হয়েছে অনেকের। আর এই মৃতদেহ সামলাতে হিমশিম খাচ্ছে তিউনিসিয়া। এমনকি দেশটির অনেক মর্গে স্থান সংকুলানও কমে গেছে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা