× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাড়ি দুর্ঘটনায় জেলেনস্কি

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩২ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৩ পিএম

ভলোদমির জেলেনস্কি। ফাইল ফটো

ভলোদমির জেলেনস্কি। ফাইল ফটো

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। তাকে বহনকারী গাড়ির সঙ্গে একটি ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান তার মুখপাত্র সের্গেই নাইকিফোরভ। 

সের্গেইর বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘দুর্ঘটনার পর প্রেসিডেন্টকে পরীক্ষা করেছেন তার চিকিৎসক। তবে তার আঘাত গুরুতর নয়।’

প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, কিয়েভে একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে প্রেসিডেন্টকে বহনকারী ও তার এসকর্ট গাড়ির সংঘর্ষ হয়। 

প্রেসিডেন্টের সঙ্গে থাকা চিকিৎসক দল ব্যক্তিগত গাড়ির চালককে জরুরি চিকিৎসা দিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়। 

তিনি বলেন, দুর্ঘটনার পর প্রেসিডেন্টের শারীরিক পরীক্ষা করা হয়। তিনি তেমন কোনো আঘাত পাননি। আইন প্রয়োগকারী সংস্থা ঘটনাটি খতিয়ে দেখছে।

এদিকে দুর্ঘটনার কবল থেকে ফেরার পরপরই প্রেসিডেন্টের নৈশকালীন ভাষণ প্রচার করা হয়। 

এতে জেলেনস্কি বলেন, আমি কেবলই খারকিভ থেকে ফিরেছি। প্রায় পুরো অঞ্চলটি রাশিয়া সেনাদের কবল থেকে পুনরুদ্ধার করা হয়েছে।

প্রবা/এইচকে/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা