× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুদানিদের নিজেদের সমস্যা সমাধানের সক্ষমতা থাকা উচিৎ : জাখারোভা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ১৮:৩০ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ১৯:১০ পিএম

সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সংঘাতে জ্বলছে সুদান। ছবি : সংগৃহীত

সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সংঘাতে জ্বলছে সুদান। ছবি : সংগৃহীত

সুদানে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) বিরোধে উভয় পক্ষকে স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার এবং আলোচনার মাধ্যমে মতপার্থক্য সমাধানের আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আরব নিউজকে বলেছেন, ‘সুদানের জনগণ বাইরের হস্তক্ষেপ ছাড়াই তাদের সমস্যাগুলো নিজেদেরই সমাধানে সক্ষম হওয়া উচিৎ।’

পাশাপাশি ক্রেমলিনের উদ্বেগের বিষয়টিও জানিয়েছেন জাখারোভা। তিনি বলেন, ‘সুদানে ঘটে যাওয়া নাটকীয় ঘটনাগুলো আমাদের জন্য উদ্বেগের কারণ। আমরা সংঘাতের উভয় পক্ষকে রাজনৈতিক সদিচ্ছা, সংযম প্রদর্শন ও যুদ্ধবিরতির জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। যেকোনো মতপার্থক্য আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা যেতে পারে। মূল বিষয় হলো সুদানিদের বাইরের হস্তক্ষেপ ছাড়াই তাদের নিজস্ব সমস্যার সমাধান করতে দেওয়া।’

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

জাখারোভা জানিয়েছেন, বর্তমানে রাশিয়া সুদানে থাকা রুশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সৌদি আরবসহ অন্যান্য প্রাসঙ্গিক দেশের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রেখে চলছে মস্কো। যাতে প্রয়োজনে বিদেশি নাগরিকদেরও সরিয়ে নেওয়ার জন্য সমন্বয় করা যায়।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রুশ-ভিত্তিক বেসরকারি সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ সুদানে জড়িয়ে পড়লে মৃত্যু ও ধ্বংস নিয়ে আসবে। তার জবাবে জাখারোভা জানান, সুদানের ঘটনার সঙ্গে মস্কোর সম্পৃক্ততা নেই। তিনি বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার, প্রতিটি দেশ তাদের স্বার্থ ও নিরাপত্তা রক্ষার বিষয়ে আইনি ব্যবস্থা বেছে নেওয়ার ক্ষেত্রে স্বাধীন।’

সূত্র : আরব নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা