× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুদানে তুরস্কের উদ্ধারকারী সামরিক বিমানে গুলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ১৬:৩০ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ১৬:৪৮ পিএম

তুরস্কের সশস্ত্র বাহিনীর সি-১৩০ পরিবহন বিমান। ছবি : সংগৃহীত

তুরস্কের সশস্ত্র বাহিনীর সি-১৩০ পরিবহন বিমান। ছবি : সংগৃহীত

সুদানে লড়াই চলছে দেশটির সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে। যুক্তরাষ্ট্র, জার্মানিসহ অন্যান্য দেশের মতো তুরস্কও তাদের সশস্ত্র বাহিনীর একটি সামরিক বিমান রাজধানী খার্তুমের বাইরে সাইয়েদনা বিমানবন্দরে পাঠায়, দেশটিতে আটকে পড়া তুরস্কের নাগরিকদের উদ্ধার করতে।

আর সেই বিমানেই গুলি ছোড়া হয়েছে। এরপরও সি-১৩০ সামরিক বিমানটি নিরাপদে খার্তুমের বিমানবন্দরে অবতরণ করে। এ ঘটনায় বিমানের তেল সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি নিশ্চিত করে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার (২৮ এপ্রিল) জানিয়েছে, হালকা অস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষকে দায়ী করেনি তুরস্ক।   

তবে সুদানের সামরিক বাহিনী এই হামলার জন্য আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করেছে। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি আরএসএফ।

এদিকে বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর দেশটির সেনাবাহিনী বলেছে, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ও প্রচেষ্টার পরে তারা অতিরিক্ত ৭২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে।

আরএসএফও বলেছে তারা বর্ধিত যুদ্ধবিরতি অনুমোদন করেছে।

প্রসঙ্গত, যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাবটি দুটি কূটনৈতিক গ্রুপ থেকে দেওয়া হয়, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, নরওয়ে, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত।

এদিকে প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বৃহস্পতিবার সুদানের যুদ্ধবিমানগুলো রাজধানীর উত্তর শহরতলির ওপর টহল দেওয়ার সময় আরএসএফ যোদ্ধারা সেগুলো ধ্বংস করতে আর্টিলারি ও ভারী মেশিনগান থেকে গুলি ছুড়েছেন।

গত তিন দিনের যুদ্ধবিরতির কারণে যুদ্ধ বন্ধ না হলেও কিছুটা কমে আসায় কয়েক হাজার সুদানি নিরাপদ এলাকায় পালিয়ে যেতে পেরেছেন এবং বিদেশি দেশগুলো তাদের শত শত নাগরিককে স্থল ও সমুদ্রপথে সরিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে।

সেনাবাহিনী দাবি করেছে, সুদানের বেশিরভাগ অঞ্চল এখনও তাদের নিয়ন্ত্রণে এবং খার্তুমে আরএসএফের একটি বড় দলকে তারা পরাজিত করেছে।


সূত্র : আল-জাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা