× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রমুখী একটি তেলবাহী ট্যাংকার আটক করল ইরান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ১৩:১৭ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ১৪:০৮ পিএম

ইরানের হাতে আটক তেলবাহী ট্যাংকার অ্যাডভানটেজ সুইট। ছবি : সংগৃহীত

ইরানের হাতে আটক তেলবাহী ট্যাংকার অ্যাডভানটেজ সুইট। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রমুখী জ্বালানি তেলবাহী একটি ট্যাংকার আটক করেছে ইরান। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ওমান উপসাগর থেকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ট্যাংকারটিকে আটক করা হয়। নিজেদের একটি বোটকে আঘাত করায় ট্যাংকারটি আটক করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। ট্যাংকার আটককে অহেতুক হয়রানি বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে ইরান জানায়, ট্যাংকারটির আঘাতে তাদের বোটের দুজন নাবিক নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আলজাজিরা জানায়, ট্যাংকারটির নাম অ্যাডভানটেজ সুইট বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এটি শেভরনের জন্য তেল বহন করে। সর্বশেষ এটি কুয়েত থেকে তেল বোঝাই করে যুক্তরাষ্ট্রে যাচ্ছিল।

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর বিবৃতিতে বলা হয় : মধ্যপ্রাচ্যের উপসাগরে বিদেশি জাহাজ চলাচলকে অব্যাহতভাবে হয়রানি করছে ইরান। ২০১৯ সাল থেকে এটা বেড়েছে। ওই অঞ্চলে ট্যাংকার বা জাহাজ চলাচলের জন্য এটা বড় হুমকি। গত দুই বছরে বেআইনিভাবে যুক্তরাষ্ট্রের অন্তত  পাঁচটি বাণিজ্যিক ট্যাংকার আটক করেছে ইরান।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা