× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশিক্ষণের সময় যুক্তরাষ্ট্রের দুটি হেলিকপ্টার বিধ্বস্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ১২:১৪ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ১২:২১ পিএম

এএইচ-অ্যাপাচি হেলিকপ্টার। ছবি : সংগৃহীত

এএইচ-অ্যাপাচি হেলিকপ্টার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কায় সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) প্রশিক্ষণের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। যা এক মাসের কম সময়ের মধ্যে ঘটে যাওয়া এ ধরনের দ্বিতীয় ঘটনা।

সেনাবাহিনীর ১১তম এয়ারবর্ন ডিভিশন এক বিবৃতিতে জানিয়েছে, এএইচ-অ্যাপাচি হেলিকপ্টার আজ আলাস্কার হিলির কাছে বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে তা পরে প্রকাশ করা হবে।

এ ছাড়া দুর্ঘটনায় হতাহতের অবস্থা সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে মার্চে যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যে সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নয়জন নিহত হন।

সাম্প্রতিক বছরগুলোয় দেশটির সামরিক বিমানের আরও একাধিক দুর্ঘটনা ঘটেছে। যার মধ্যে গত ফেব্রুয়ারিতে একটি ব্ল্যাক হক বিধ্বস্ত হয়ে নিহত হন দুজন।

এ ছাড়া গত বছর নরওয়েতে ন্যাটোর মহড়ার সময় বিমান বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের চারজন সেনা নিহত হন।

সূত্র : এএফপি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা