× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুরকিনা ফাসোয় সামরিক পোস্টে হামলায় ৩৩ সেনা নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ১০:১৫ এএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ১০:৪৮ এএম

বুরকিনা ফাসোর একটি শহরে টহল দিচ্ছেন সেনা সদস্যরা। ছবি : সংগৃহীত

বুরকিনা ফাসোর একটি শহরে টহল দিচ্ছেন সেনা সদস্যরা। ছবি : সংগৃহীত

বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে একটি সামরিক পোস্টে হামলায় ৩৩ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

দেশটির সামরিক নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে বুরকিনা ফাসোর এস্ট অঞ্চলের ওগারউর সামরিক পোস্ট লক্ষ করে ওই হামলা চালানো হয়।

সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, হামলার শিকার অবরুদ্ধ সেনারা অন্তত ৪০ জন সন্ত্রাসীকে হত্যা করেছেন।

বুরকিনা ফাসো ২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করে যাচ্ছে। আর এসব গোষ্ঠীর বেশিরভাগই আল কায়েদা ও আইএসের সঙ্গে সম্পৃক্ত। এক দশক ধরে এ অঞ্চলে আরও বেশি সহিংসতা ছড়িয়ে পড়েছে। আর এ সহিংসতার কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং ২ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া সহিংসতার কারণে দেশটিতে উল্লেখযোগ্য রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোয় দেশটিতে সহিংসতা আরও বেড়েছে। কারণ দেশটির কর্তৃপক্ষ নিরাপত্তা অভিযান বাড়ানো সত্ত্বেও সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা ভূমি ফিরে পেতে সংগ্রাম করছে। এর মধ্যে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহবিরোধী অভিযানের সময় নির্বিচারে বেসামরিক লোকদের হত্যা করারও অভিযোগ আনা হয়।

জাতিসংঘের তথ্যমতে, গত সপ্তাহে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা ব্যক্তিরা উত্তর বুরকিনা ফাসোর একটি গ্রামে অভিযানের সময় অন্তত ১৫০ জনকে হত্যা করেছেন।

সামরিক সরকার বৃহস্পতিবার এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, এ ঘটনা তদন্ত করা হবে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা