প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ১৩:২৪ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩ ১৭:০২ পিএম
দীপাবলির দিনকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের রাজ্য পেনসিলভানিয়া। প্রতীকী ছবি
হিন্দুদের ধর্মীয় উৎসব দীপাবলির দিনকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের রাজ্য পেনসিলভানিয়া।
বুধবার (২৬ এপ্রিল) সিনেটর নিকিল সাভাল এক টুইটবার্তায় বিষয়টি জানান।
বার্তায় তিনি জানান, সিনেট সর্বসম্মতিক্রমে দীপাবলিকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে স্টেট সিনেটর গ্রেগ রথম্যান ও সিনেটর নিকিল সাভাল পেনসিলভানিয়ায় দীপাবলিকে একটি সরকারি ছুটির জন্য সিনেটে বিল উত্থাপন করেন।
রাজ্যটিতে প্রায় ২ লাখ দক্ষিণ এশীয় বাসিন্দার বসবাস। যার অনেকেই হিন্দু। তারা সবাই দীপাবলিতে অংশগ্রহণ করে থাকেন।
সিনেটর গ্রেগ রথম্যান বলেন, পেনসিলভানিয়ার হাজার হাজার বাসিন্দা প্রতি বছর দীপাবলি উদযাপন করেন। আর দীপাবলিকে সরকারি ছুটির দিন হিসেবে স্বীকৃতি দেওয়া কমনওয়েলথের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যকেও সমর্থন করে।
সূত্র : এনডিটিভি