× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণমাধ্যম নিয়ে ফের বিরক্ত মেগান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৩ ১৫:০৫ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩ ১৫:৩০ পিএম

মেগান মার্কেল। ছবি : সংগৃহীত

মেগান মার্কেল। ছবি : সংগৃহীত

প্রিন্স হ্যারির স্ত্রী মেগানকে নিয়ে ফের মুখরোচক খবর প্রকাশ করেছে দ্য ডেইলি টেলিগ্রাফ। এ নিয়ে শনিবার (২২ এপ্রিল) বিরক্তি প্রকাশ করেছেন মেগান মার্কেল। 

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, আগামী মাসে ব্রিটেনের নতুন রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করতে যাচ্ছেন। এতে থাকছেন না প্রিন্স হ্যারির স্ত্রী মেগান। কারণ চার্লস ও মেগানের মধ্যে কয়েক বছর আগে রাজপরিবারের বৈষম্য নিয়ে পত্রযোগে কথা-কাটাকাটি হয়েছিল। এ জন্যই তিনি রাজার সিংহাসন আরোহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। 

টেলিগ্রাফের দাবিকে ভিত্তিহীন দাবি করে মেগানের মুখপাত্র বলেন, মেগান বর্তমান জীবন নিয়ে ভাবেন। দুই বছর আগে কী বিষয়ে মনোমালিন্য হয়েছিল তা নিয়ে ব্যস্ত থাকার সময় মেগানের নেই। তাই সব গণমাধ্যমের প্রতি অনুরোধ, কল্পিত নয়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই আপনাদের কাজ। 

রয়টার্স জানায়, ২০২০ সালের মার্চে রাজা চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি রাজপরিবারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর মেগানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন জীবন শুরু করেন হ্যারি। 

সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা