× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশ্চিমাদের চাপ সত্ত্বেও ইউক্রেন শান্তি প্রস্তাব নিয়ে অটল লুলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৩ ১৩:৩৪ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩ ১৪:২৪ পিএম

সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা (বাঁয়ে) এবং পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা। ২২ এপ্রিল পর্তুগালের রাজধানী লিসবনে। ছবি : সংগৃহীত

সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা (বাঁয়ে) এবং পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা। ২২ এপ্রিল পর্তুগালের রাজধানী লিসবনে। ছবি : সংগৃহীত

ইউক্রেনে শান্তি ফেরাতে কূটনৈতিক সমাধান ছাড়া কোনো গতি নেই। ফের এ কথা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। শনিবার (২২ এপ্রিল) পর্তুগালে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। 

লুলা বলেন, আলোচনার মাধ্যমেই ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি চায় ব্রাজিল। কারণ রণক্ষেত্রে এই যুদ্ধে জয়লাভ কারও পক্ষে সম্ভব নয়। শান্তির পথ খুঁজে পেতে সবকিছু করতে প্রস্তুত ব্রাজিল।

সংবাদ সম্মেলনে লুলার পাশে উপস্থিত ছিলেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা। দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক শেষে তারা সংবাদ সম্মেলনে আসেন বলে উল্লেখ করা হয়েছে আরটির এক প্রতিবেদনে। 

গত ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য একটি ১২ দফার শান্তি প্রস্তাব দেয় চীন। যুক্তরাষ্ট্র ও তার কিছু পশ্চিমা মিত্র তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও রাশিয়া ও ইউক্রেন প্রস্তাবটি নিয়ে কাজ করতে আগ্রহী।

ওই প্রস্তাবের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট উরসুলা ফন দিয়ার লায়েন চীন সফর করেন। তার আগে চীন সফর করেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। মাখোঁর পর লুলাও চীন সফর করেন। 

সম্প্রতি ব্রাজিল সফর করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি ব্রাজিলের শান্তি উদ্যোগকে স্বাগত জানান। 

কিন্তু পশ্চিমারা ইউক্রেন যুদ্ধে ইন্ধন জোগাচ্ছে- লুলার এ মন্তব্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ক্ষিপ্ত করে তোলে। তারা লুলার কঠোর সমালোচনা করেন। এসব সমালোচনা সত্ত্বেও নিজেদের মতো করে শান্তি প্রস্তাব নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন লুলা। 

সূত্র : আরটি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা