× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুদানে প্রধান সেনা সদর ঘিরে চলছে লড়াই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১২:৩৩ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ১৩:১৬ পিএম

সুদানে চলমান সংঘাতে কমপক্ষে ২৭০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২ হাজার ৬০০ জনের বেশি। ছবি : সংগৃহীত

সুদানে চলমান সংঘাতে কমপক্ষে ২৭০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২ হাজার ৬০০ জনের বেশি। ছবি : সংগৃহীত

সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) বুধবার (১৯ এপ্রিল) রাজধানী খার্তুমে অবস্থিত প্রধান সেনা সদর দপ্তর লক্ষ করে হামলা শুরু করেছে। দেশটিতে টানা পাঁচ দিন সামরিক ও বেসামরিক বাহিনীর লড়াইয়ে মৃতের সংখ্যা এরই মধ্যে ৩০০-এর কাছাকাছি চলে গেছে।

সেনা সদর দপ্তরের কম্পাউন্ডকে কেন্দ্র করে ক্রমাগত বোমাবর্ষণ হয়েছে এবং জোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সদর দপ্তর লক্ষ করে আরএসএফের হামলার কথা স্বীকার করেছে সেনাবাহিনীও। তারা বলছে, সশস্ত্র বাহিনী জেনারেল কমান্ডের আশপাশে একটি নতুন হামলার জবাব দিচ্ছে।

আলজাজিরার সংবাদদাতা হিবা মরগান বলেছেন, ‘আমরা এখনও প্রেসিডেন্ট প্রাসাদ এবং সামরিক বাহিনীর সাধারণ কমান্ডের আশপাশে গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছি।’ তবে সেনা সদর নিয়ন্ত্রণে কতটুকু এগোতে পেরেছে আরএসএফ, তা স্পষ্ট নয়। সম্ভবত খার্তুমের প্রধান বিমানবন্দরের নিয়ন্ত্রণ আধাসামরিক বাহিনীর থেকে কেড়ে নিতে পেরেছে সেনাবাহিনী।

এদিকে দেশটির সেনা এবং আধাসামরিক বাহিনীর মধ্যে একটি নতুন যুদ্ধবিরতি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর খাদ্যের ঘাটতি এবং প্রয়োজনীয় চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় উদ্বেগ দেখা দিয়েছে

বিদেশি রাষ্ট্রগুলো তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টায় ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল উভয় পক্ষ। কিন্তু ঘোষণার কয়েক ঘণ্টা পরই ফের সংঘর্ষ শুরু হয়। সর্বশেষ খার্তুমে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবারও লড়াই হয়েছে

ওই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে বিবদমান দুই বাহিনী একে অন্যকে দায়ী করছে

সূত্র : আরব নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা