প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৭:২০ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১৭:২৭ পিএম
প্রতীকী ছবি।
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদপানে কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটিতে অ্যালকোহল নিষিদ্ধ। দেশটির সরকারি কর্মকর্তারা নিহতের সংখ্যা ৩৭ বলে জানালেও কিছু কিছু প্রতিবেদনে বলা হয়েছে মৃতের সংখ্যা ৭০ জনেরও বেশি।
ভারতের বেশ কিছু অঞ্চলে মদ বিক্রি ও সেবন নিষিদ্ধ। ফলে কালোবাজারে মদ বিক্রি হয়ে থাকে। দেশটিতে প্রতিবছর বিষাক্ত মদপানে কয়েকশ মানুষের মৃত্যু হয়।
সর্বশেষ ট্র্যাজেডিতে নিহত ব্যক্তিদের পরিবার জানিয়েছে, সোমবার (১৭ এপ্রিল) একটি বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠানে বেশ কয়েকটি গ্রামের লোকেরা স্থানীয়ভাবে তৈরি ‘মহুয়া’ বা ‘দেশি দারু’ নামে পরিচিত একটি মদপান করেছিলেন। এরপর অনেকেই পেটে ব্যথা ও দৃষ্টিশক্তি কমে যাওয়ার কথা বলেন এবং কেউ কেউ বমি করেন। সূত্র : এএফপি