× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানাডায় ধর্মঘটে যাচ্ছে লক্ষাধিক সরকারি কর্মচারী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৩:০৩ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১৩:২০ পিএম

পাবলিক সার্ভিস অ্যালায়েন্স অফ কানাডার সদস্যরা গত ৩১ মার্চ অটোয়াতে ট্রেজারি বোর্ড ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শণ করে। ছবি : সিটিভি

পাবলিক সার্ভিস অ্যালায়েন্স অফ কানাডার সদস্যরা গত ৩১ মার্চ অটোয়াতে ট্রেজারি বোর্ড ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শণ করে। ছবি : সিটিভি

কানাডায় আগামী বুধবার (১৯ এপ্রিল) থেকে ১ লাখ ৫৫ হাজারেরও বেশি সরকারি কর্মচারী ধর্মঘটে যাচ্ছে।

মজুরি ও অন্যান্য দাবি নিয়ে সরকারের সাথে সমঝোতা না হওয়ায় তারা এ ধর্মঘট শুরুর সিদ্ধান্ত নিয়েছে।

এ খবর গত সোমবার (১৭ এপ্রিল) নিশ্চিত করেছে দেশটির সরকারি কর্মচারীদের ইউনিয়ন পাবলিক সার্ভিস অ্যালায়েন্স অফ কানাডা (পিএসএসি)। 

কানাডার রাজস্ব সংস্থাসহ ২০টিরও বেশি দপ্তরের এসব কর্মচারী ২০২১ সাল থেকে চুক্তি ছাড়াই কাজ করছে।

অবশেষে তারা গত সপ্তাহে ধর্মঘটে যাওয়ার পক্ষে ভোট দিয়েছে।

পাবলিক সার্ভিস এলায়েন্স অব কানাডার (পিএসএসি) ন্যাশনাল প্রেসিডেন্ট ক্রিস অ্যালওয়ার্ড বলেন, ‘অন্যান্য কর্মচারীর মতো তারাও ন্যায্য মজুরি ও সুন্দর কর্মপরিবেশ চায়। আলোচনার টেবিলে কিছু অগ্রগতি হলেও আমাদের সদস্যরা অব্যাহতভাবে পিছিয়ে পড়ায় হতাশ হয়ে পড়েছেন।’

তিনি আরো বলেন, ‘আমরা দুই বছর ধরে আলোচনা চালিয়ে যাচ্ছি। কর্মচারীরা আর অপেক্ষা করতে চায় না। তাই আমরা সময় বেঁধে দিয়েছি।’

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত নয়টার মধ্যে সমঝোতায় না পৌঁছানো গেলে বুধবার ১২ টা এক মিনিট থেকে সাধারণ ধর্মঘট শুরু হবে।

সূত্র : ব্যারনস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা