× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে ঈদ হতে পারে শনিবার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১৮:৪৩ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ২০:০০ পিএম

সৌদিতে ঈদ হতে পারে শনিবার

মধ্যপ্রাচ্যের দেশগুলো ও সৌদি আরবে আগামী শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর হতে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টার (আইএসি)। 

সৌদি গেজেট এক প্রতিবেদনে জানায়, শনিবার ঈদ হলে ওই অঞ্চলের দেশগুলোয় ৩০টি রোজা রাখার সুযোগ পাবেন সেখানকার মানুষরা। শনিবার ঈদ হলে ওই অঞ্চলের দেশগুলোর মানুষেরা ৩০টি রোজা রাখার সুযোগ পাবেন।

আইএসির বিবৃতির বরাতে সৌদি গেজেট জানায়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে পরদিন শুক্রবার (২১ এপ্রিল) চাঁদ দেখা যেতে পারে। আর শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার (২২ এপ্রিল) অঞ্চলটিতে ঈদুল ফিতর উদযাপন হবে। 

জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে এ অনুমানের কথা জানিয়েছে আইএসি। তবে ঈদ কবে হবে, সেটা শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।

আবুধাবিভিত্তিক আইএসির বিবৃতিতে বলা হয়, জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো থেকে খালি চোখে এবং আরব বিশ্বের বেশির ভাগ দেশে টেলিস্কোপের মাধ্যমে শাওয়াল মাসের চাঁদের দেখা পাওয়া বেশ কঠিন। 

তবে লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে শাওয়াল মাসের চাঁদের দেখা যেতে পারে বলে জানানো হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা