× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০১৬ সালের পর প্রথম বৈঠকে দক্ষিণ কোরিয়া-জাপানের অর্থমন্ত্রীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১৫:০১ পিএম

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চু কিয়ং-হো। ছবি : আলজাজিরা

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চু কিয়ং-হো। ছবি : আলজাজিরা

সাত বছরের মধ্যে প্রথমবারের মতো একটি দ্বিপাক্ষিক বৈঠক করতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়া এবং জাপানের অর্থমন্ত্রীরা।

আগামী মাসের শুরুতে অনুষ্ঠিতব্য ওই বৈঠকের মাধ্যমে কূটনৈতিক দ্বন্দ্বের কারণে বাধাগ্রস্ত দ্বিপাক্ষিক অর্থনৈতিক নীতি ফের সচল হবে বলে আশা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চু কিয়ং-হো যুক্তরাষ্ট্র সফরের সময় সাংবাদিকদের বলেছেন, তিনি জাপানের অর্থমন্ত্রী শুনিচি সুজুকির সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন।

উভয় পক্ষ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বার্ষিক সভাগুলোর সময় সাইডলাইনে বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে। 

এডিবির বার্ষিক সভাদক্ষিণ কোরিয়ার ইনচিওনে ২ মে থেকে ৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

বৈঠকের বিষয়ে বিস্তারিত বিবরণ না দিয়ে চু বলেছেন, ‘এটি নিয়মিত দ্বিপাক্ষিক বৈঠক পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হবে।’

প্রসঙ্গত, যুদ্ধকালীন বিরোধের কারণে ২০১৬ সাল থেকে দুই দেশের অর্থমন্ত্রীদের মধ্যে নিয়মিত বার্ষিক বৈঠক স্থগিত করা হয়।

তবে, গত মাসে দক্ষিণ কোরিয়ার ইউন সুক ইওল এবং জাপানের ফুমিও কিশিদার মধ্যে একটি শীর্ষ সম্মেলনে এই দুই প্রতিবেশী বিবাদমান ইতিহাসকে একপাশে রেখে আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা