× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজেপির অনুষ্ঠানে অংশ নিয়ে হিটস্ট্রোকে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১৩:৫৩ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১৫:০৫ পিএম

৩৮ ডিগ্রি তাপমাত্রায় মহারাষ্ট্রে খোলা আকাশের নিচে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে রাজ্যের বিজেপি সরকার। ছবি : সংগৃহীত

৩৮ ডিগ্রি তাপমাত্রায় মহারাষ্ট্রে খোলা আকাশের নিচে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে রাজ্যের বিজেপি সরকার। ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে ভূষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিটস্ট্রোকে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এ তথ্য জানিয়েছেন।

রবিবার (১৬ এপ্রিল) রাজ্যের নাভি মুম্বাই শহরের খোলা মাঠে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়। সমাজকর্মী দত্তাত্রেয় নারায়ণকে ‘মহারাষ্ট্র ভূষণ’ পুরস্কার দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে মহারাষ্ট্র সরকার। এতে প্রধান অতিথি ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অনুষ্ঠান চলাকালে ওই শহরের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। অনুষ্ঠানে ওই সমাজকর্মীর কয়েক হাজার অনুসারী অংশগ্রহণ করেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফড়নবিসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একনাথ শিন্ডে একটি হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে প্রায় ৫০ জন মানুষ গরমের কারণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানান তিনি।

কয়েক দিনে ভারতের বিভিন্ন রাজ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড হয়েছে। তাপমাত্রা আগামী কয়েক দিনে আরও ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

তীব্র দাবদাহের কারণে সোমবার (১৭ এপ্রিল) থেকে ছয় দিনের জন্য রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা