× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুরকিনা ফাসোতে সন্ত্রাসীদের হামলায় ৪২ জন নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১১:৩০ এএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১২:১৪ পিএম

বুরকিনা ফাসোর সন্দেহভাজন সন্ত্রাসীরা। ছবি : সংগৃহীত

বুরকিনা ফাসোর সন্দেহভাজন সন্ত্রাসীরা। ছবি : সংগৃহীত

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সন্দেহভাজন সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় অন্তত ৩২ প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক ও ১০ সেনা নিহত হয়েছে। ওই হামলায় আহত হয়েছে ৩৩ জন।

দেশটির কর্মকর্তারা গত রবিবার (১৬ এপ্রিল) এ খবর নিশ্চিত করেছেন।

ওয়াহিগুয়া গভর্নরের এক বিবৃতিতে বলা হয়েছে, অরেমা গ্রামের কাছে গত শনিবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় বিকেল চারটায় অজ্ঞাত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা দেশটির সেনা ও বেসামরিক স্বেচ্ছাসেবকদের দলের ওপর বিচ্ছিন্ন হামলা চালায়।

সেনাবাহিনী বলছে, এ হামলায় আট সেনা ও ৩২ স্বেচ্ছাসেবক নিহত হয়েছে। 

এছাড়া পাল্টা হামলায় অন্তত ৫০ সন্ত্রাসী নিহত হয়েছে।

এদিকে, গত রবিবার কংগুসি অঞ্চলে সেনাবাহিনীর অপর এক বিচ্ছিন্ন দলের ওপর হামলায় দুই সেনা নিহত হয়েছে বলে একই সূত্র জানিয়েছে। এ সময়ে পাল্টা হামলায় প্রায় ২০ সন্ত্রাসী প্রাণ হারিয়েছে।

উল্লেখ্য, বুরকিনা ফাসোর সামরিক জান্তা গত বৃহস্পতিবার আল কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের হামলা মোকাবিলায় সব ধরনের সহযোগিতা দেওয়ার লক্ষ্যে ‘সাধারণ সংহতি’ ঘোষণা করেছিল।

এরপরই দেশটির সেনাবাহিনীর ওপর চড়াও হয় সন্দেহভাজন সন্ত্রাসী গোষ্ঠীগুলো।

সূত্র : ইন্ডিয়া পোস্ট 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা