× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেক্সাসে অগ্নিকাণ্ডে ১৮ হাজার গবাদিপশুর মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩ ১৪:৩৩ পিএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩ ১৪:৫৩ পিএম

টেক্সাসের ডিমিটের কাছে সাউথ ফর্ক ডেইরিতে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে। ছবি : বিবিসি

টেক্সাসের ডিমিটের কাছে সাউথ ফর্ক ডেইরিতে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে। ছবি : বিবিসি

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসের ‘সাউথ ফর্ক ডেইরি’ নামে একটি দুগ্ধ খামারে ভয়াবহ বিস্ফোরণের পর সৃষ্ট অগ্নিকাণ্ডে প্রায় ১৮ হাজার গবাদিপশু মারা গেছে।

ওই অগ্নিকাণ্ডে এক কৃষিকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।  গত বৃহস্পতিবার খামারটির কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।

টেক্সাসের কৃষি কমিশনার সিড মিলার এক বিবৃতিতে বলেন, ‘টেক্সাসের ইতিহাসে এটি ছিল গবাদিপশুর জন্য সবচেয়ে ভয়াবহ আগুনের ঘটনা। আগুন লাগার কারণ তদন্ত এবং পরিষ্কার করতে কিছুটা সময় লাগতে পারে।’

গত সোমবার রাতে টেক্সাস প্যানহ্যান্ডেলের ডিমিট শহরের কাছে সাউথ ফর্ক ডেইরি ফার্মে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।

ক্যাস্ট্রো কাউন্টি শেরিফের অফিস ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘অগ্নিনির্বাপককর্মীরা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তারা নিশ্চিত করেছে যে, এক ব্যক্তি ভেতরে আটকা পড়েছেন।’ 

ওই ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, ওই ব্যক্তিকে উদ্ধার করে লুবকের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

মিলার আরও বলেছেন, বিস্ফোরণ এবং আগুনের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তিনি এটিকে ‘ভয়াবহ ঘটনা’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘যখন আমরা এই ট্র্যাজেডির কারণ এবং ঘটনাগুলো জানতে পারব তখন আমরা জনসাধারণকে অবহিত করব, যাতে ভবিষ্যতে এ ধরনের ট্র্যাজেডি এড়ানো যায়।’

ক্যাস্ট্রো কাউন্টি শেরিফ সাল রিভেরা আমারিলোতে সিবিএস অনুমোদিত সংস্থাকে বলেছেন, শস্যাগার থেকে সার অপসারণের সময় একটি সিস্টেম ‘অতি উত্তপ্ত’ হয়ে বিস্ফেরণ ঘটে থাকতে পারে।

তিনি বলেছেন, কোথাও মিথেন গ্যাস থাকলে সেখানে বিস্ফোরণ ঘটলে আগুন এভাবে দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনার একটি সঠিক তদন্ত করতে হবে।

টেক্সাস ট্র্যাজেডিকে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রাচীনতম প্রাণী কল্যাণ দাতব্য সংস্থা অ্যানিমাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট টুইটবার্তায় লিখেছে, ‘খামারগুলোতে উন্নতমানের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রাণীদের সুরক্ষার জন্য আরও বেশি কিছু করতে হবে।’ 

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা