× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ কোরিয়ায় আগুনে পুড়ল ৪২০ একর জমি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১৯:৩০ পিএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ২০:০০ পিএম

আগুনে পুড় যাচ্ছে বাড়িঘর। দক্ষিণ কোরিয়ার গ্যাংনিউং শহরে। ১১ এপ্রিল। ছবি : সংগৃহীত

আগুনে পুড় যাচ্ছে বাড়িঘর। দক্ষিণ কোরিয়ার গ্যাংনিউং শহরে। ১১ এপ্রিল। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলের উপকূলীয় শহর গ্যাংনিউংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) প্রবল বাতাসে গাছ ভেঙে বিদ্যুতের খুঁটিতে পড়লে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে প্রবল বাতাস শুরু হয়। এতে গাছ ভেঙে বিদ্যুতের খুঁটিতে পড়লে আগুন ধরে যায়। আগুন নেভাতে দমকল বাহিনীর সদস্যদের বেশ বেগ পেতে হয়। তবে দুপুরের পর বৃষ্টি হলে বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

রয়টার্স জানায়, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই প্রায় ৪২০ একর জমি পুড়ে যায়। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় প্রায় ৫৫০ জন বাসিন্দাকে। জ্বলে ছারখার হয়েছে ৫০টার বেশি বাড়িঘর। 

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা