× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গার্শকোভিচের মুক্তি দাবি করেছে যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১৪:১০ পিএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১৪:২৮ পিএম

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গার্শকোভিচ। ছবি : আলজাজিরা

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গার্শকোভিচ। ছবি : আলজাজিরা

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গার্শকোভিচকে রাশিয়া অন্যায়ভাবে আটক করেছে উল্লেখ করে তাকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ গত সোমবার (১০ এপ্রিল) গার্শকোবিচের ব্যাপারে অস্বাভাবিক দ্রুততার সঙ্গে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই মামলার ক্ষেত্রে ওয়াশিংটনের গুরুতর সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয়। 

কারণ সোভিয়েত যুগের পর থেকে এই প্রথমবারের মতো মস্কো একজন মার্কিন সাংবাদিককে গুপ্তচরবৃত্তির জন্য অভিযুক্ত করল। 

গার্শকোভিচকে গত ২৯ মার্চ রাশিয়ার নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলেছে, তারা গার্শকোভিচের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে রাশিয়ার কর্তৃপক্ষ তাদের অনুরোধ মঞ্জুর করেনি। কিন্তু কনস্যুলার অ্যাক্সেসের আওতায় কূটনীতিকদের অন্য দেশে কারাগারে থাকা নাগরিকদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়ার নিয়ম রয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল সোমবার বিকালে একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি রাশিয়া কর্তৃক কনস্যুলার কনভেনশনের বাধ্যবাধকতার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অ্যাক্সেস দেওয়ার প্রয়োজনীয়তার ওপর রাশিয়ান সরকারের ওপর চাপ দিয়েছি।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জোর দিয়ে বলেছেন যে, রাশিয়া ইভান গার্শকোভিচকে অন্যায়ভাবে আটক করেছে।

প্যাটেল এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা রাশিয়ান ফেডারেশনকে অবিলম্বে গার্শকোভিচকে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

প্যাটেল বলেন, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়। আমরা রাশিয়ায় স্বাধীনভাবে কথা বলার ক্ষেত্রে ক্রেমলিনের অব্যাহত দমনপীড়নের এবং সত্যের বিরুদ্ধে তাদের চলমান যুদ্ধের নিন্দা জানাই।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা